Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Kolkata

গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে হাজির ছিলেন হেস্টিংস থানার পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৮:৪০

options
link
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই zoom
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং সাদা করে দিচ্ছেন শিল্পীরা।
Advertisement

রাজ্যে পালাবদলের পর জুলাই মাসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশকে গেরুয়া রং করা হয়েছিল। এই নিয়ে বিতর্ক কম হয়নি। এর তীব্র নিন্দা করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। যদিও বিতর্কের পরেও প্রশাসনের তরফে রং পরিবর্তনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই মঙ্গলবার ভবনের গেরুয়া রং নিজেরাই বদলে সাদা করে দিলেন শিল্পী ও কলাকুশলীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন-সহ অন্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে হাজির ছিলেন হেস্টিংস থানার পুলিশ।

গত ১২ জুলাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশের টিকিট কাউন্টারটি গেরুয়া রং করে দেওয়া হয়। তার পাশেই লাগানো হয় ভারতমাতার একটি ব্যানার। এরপরই অ্যাকাডেমির মতো ঐতিহ্যবাহী এলাকায় ‘গেরুয়া প্রবেশ’ নিয়ে নাট্যকাররা প্রতিবাদ জানিয়ে শমীক ভট্টাচার্যকে চিঠি লেখেন। তাঁর বাড়িতে গিয়েও এই ঘটনার নিন্দা জানান তাঁরা। সেই সময় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন শমীক। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কারণে রং বদলের কাজে নিজেরাই হাত লাগান শিল্পীরা। মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের গেরুয়া রং বদলে সাদা করে দেন।

Advertisement

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “রঙের সঙ্গে শিল্প, সংস্কৃতি, সভ্যতার কোনও সম্পর্ক নেই। ১৫ দিনের মধ্যে রং ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় নিজেরাই রং বদলে দেন শিল্পীরা।” নাট্যব্যক্তিত্ব চন্দন সেন বলেন, “আগে নাকি লাল রং ছিল। কখনই লাল ছিল না। টেরাকোটার রং ছিল। সেটার উপর গুন্ডামি করার কোনও মানে নেই। অবাঞ্ছিত ব্যাপার। এর কোনও রং নেই। তাই সাদা করা হল।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.