১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। দুই টেস্টের সিরিজের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভাগ্য। সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে শুভমান গিলের দলের অবস্থা খুব একটা ভালো নয়। শ্রীলঙ্কায় যাতে কোনও সমস্যা না হয়, তাই আগেভাগেই সতর্ক টিম ম্যানেজমেন্ট। ম্যাচের পিচ অনুযায়ী অনুশীলনের জন্য বিশেষ পিচের আবদার করেছে গৌতম গম্ভীর বাহিনী।
সম্প্রতি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা একাদশকে হারিয়েছে ভারত। জানা গিয়েছে, সেরকম পিচেই গলে প্রথম টেস্ট খেলা হবে। এই পিচে চতুর্থ দিন থেকে ফাটল দেখা যাবে। রিভার্স সুইং হওয়ার সম্ভাবনা থাকবে। সাধারণত গলের পিচে স্পিনাররাই সুবিধা পায়। তবে পেসাররাও একেবারে খালিহাতে ফিরবে না। বর্তমানে নন্ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলন করছেন শুভমান গিলরা। সেখানের পিচের চরিত্র বদলের জন্য নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গম্ভীররা চাইছেন, প্রস্তুতি ম্যাচের মতো করে পিচ বানানো হোক।
আরও পড়ুন:
রিভার্স সুইং সামলানোর জন্য বিশেষভাবে ফাটল তৈরি করা হয়, সেই ভাঙাচোরা পিচেই ২০ মিনিট অনুশীলন করেন ভারত অধিনায়ক শুভমান গিল। এছাড়া স্পিনের মোকাবিলাও করেন। শ্রীলঙ্কার তিন থ্রো ডাউন স্পেশালিস্টকে ডাকা হয়। নতুন ও পুরনো উভয় ধরনের কোকাবুরা বলে দীর্ঘক্ষণ ভারতীয় ব্যাটাররা অনুশীলন করেন। তার সঙ্গে দলগঠনের একটি বিষয়েও ইঙ্গিত পাওয়া যায়। এদিন অনুশীলনে আকিব নবির হাতে অল্প পুরনো বল তুলে দেওয়া হয়। এই পিচ বলকে দ্রুত প্রভাবিত করবে। তাই রিভার্স সুইংও অনেক আগেই দেখা যাবে বলে ধারণা। সেখানে নবিকে কাজে লাগতে পারে।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত পঞ্চম স্থানে আছে। ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে দুই টেস্টেই বড় ব্যবধানে হারাতে হবে। ভারতের সমস্যা ভারত নিজেই। দেশের মাটিতে গৌতম গম্ভীরের দল স্পিন সামলাতে ব্যর্থ। আবার অস্ট্রেলিয়ায় গিয়ে রিভার্স সুইংয়ে নাকাল হয়েছে। তাই প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চায় না টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?