নগ্ন ছবিতে মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পুলিশের দ্বারস্থ তরুণী

ওই তরুণী কার্যত ঘরবন্দি হয়ে গিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫২

options
link
নগ্ন ছবিতে মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পুলিশের দ্বারস্থ তরুণী
ছবি:‌ প্রতীকী

স্টাফ রিপোর্টার: নগ্ন ছবিতে তরুণীর মুখ বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বরানগরে। ওই তরুণীর অভিযোগ ফেসবুকে কিছু মহিলার নগ্ন ছবিতে তাঁর মুখ বসিয়ে দেওয়া হয়েছে। এই ছবি বসিয়ে ওই একাদশ শ্রেণির ছাত্রীর উপর মানসিক নির্যাতন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রী।

Advertisement
[আরও বিপাকে শামি, স্ত্রীর অভিযোগে ধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করল পুলিশ]

ঘটনায় ওই তরুণী কার্যত ঘরবন্দি হয়ে গিয়েছেন। লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারছেন না একাদশ শ্রেণির ওই ছাত্রী। শুক্রবার ওই তরুণী বারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন। কে বা কারা ওই তরুণীর মুখ সুপার ইম্পোজ করে নগ্ন মহিলার দেহে বসাল তার তদন্তে নামে পুলিশ। বারাকপুরের সাইবার ক্রাইম থানার পুলিশ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। কোথা থেকে এই ছবি আসে তা জানতেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। দেখা যায় যে নম্বর থেকে ছবি সুপার ইম্পোজ করা হয়েছে সেই নম্বরটি ভুয়া। অর্থাৎ ভুয়া নম্বর থেকে ছবি সুপার ইম্পোজ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত ওই তরুণী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[যৌন হেনস্তায় অভিযুক্ত স্কুলের নিরাপত্তারক্ষীর স্ত্রী-কন্যাকে গণপিটুনি]
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.