শান্তনু কর, জলপাইগুড়ি: পেটের টানে বিবর্ণ হয়ে গিয়েছিল জীবনের রং। বিবর্ণ সেই জীবনেই এদিন রং লাগল বসন্তের। পথ ভিখারিদের নিয়ে বসন্ত উৎসবে মাতলেন জলপাইগুড়ির সহৃদয় কিছু মানুষ। যাঁদের দোকানে কিংবা বাড়ির দরজায় প্রায় প্রতিদিনই ভিক্ষের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদের। এদিন এই মানুষগুলির সঙ্গে তিস্তা পারে রঙের উৎসবে মাতলেন সুরিন্দর মণ্ডল, বিকাশ দাস, কমল সরকাররা।
[হৃদমাঝারে লাগল পলাশ, মুঠো আবিরে রঙিন শান্তিনিকেতন]
এঁদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ সরকারি কর্মচারি, কেউ আবার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। জানান, পথে-ঘাটে বাড়িতে কিংবা দোকানে প্রায় প্রতিদিনই মুখোমুখি হতে হয় এই মানুষগুলির সঙ্গে। এর-ওর কাছে হাত পেতে যা হয় তাই দিয়েই কোনওমতে দিন গুজরান। তাই উৎসবের আনন্দ কিংবা রং সেইভাবে প্রভাব ফেলে না এদের জীবনে। সেই বিবর্ণ জীবনকে রাঙিয়ে দিতেই এদিন ভিখারিদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন।
[নিজের বাড়িতেই আয়োজন করে ফেলুন ‘হোলি পার্টি’, রইল টিপস ]
এই আহ্বানে সাড়া দিয়ে শহর এবং শহর সংলগ্ন এলাকা থেকে এসেছিলেন শতাধিক ভিখারি। কেউ নিয়ে এসেছিলেন দোতারা। তাতেই সুর তুললেন গান গাইলেন। গানের তালে নাচলেন অনেকেই। লুচি, মিষ্টি, জিলিপি তো ছিলই! দুপুরের মেনুতে ছিল ডাল-ভাত, মাছ-মাংস। রঙে রঙিন হয়ে একটা অন্যরকম দিন কাটিয়ে দিনশেষে যে যার ঠিকানার উদ্দেশে রওনা দিলেন সকলেই।
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল