সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পেটের টানে ভিনরাজ্যে গিয়ে ফের প্রাণহানি যুবকের। গুজরাটের সুরাটে কাজে গিয়ে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। নিহত যুবকের দেহ দক্ষিণ ২৪ পরগনার সাগরের মাহেন্দ্রগঞ্জে পৌঁছেছে। এলাকায় যুবকের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া।
দিনকয়েক আগে গুজরাটের সুরাটে গিয়েছিলেন সাগরের মাহেন্দ্রগঞ্জের বাসিন্দা সুজিত জানা। তাঁর পরিবারের চারজন সদস্য। বাবা বিশেষভাবে সক্ষম। পরিবারের একমাত্র রোজগেরে সুজিত। তাই একটু বেশি আয়ের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি।
[আরও পড়ুন: ধূপগুড়ি আলাদা মহকুমা হবে, সময় বেঁধে প্রতিশ্রুতি দিলেন অভিষেক]
বছর একুশের ওই যুবক রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। গত ২৯ আগস্ট সন্ধেয় ক্রেনের মাধ্যমে কন্টেনার সরানোর কাজ চলছিল। সেই সময় কন্টেনারের ধাক্কায় প্রাণ যায় তাঁর। পরিবারের লোকজন ওইদিন সন্ধেয় দুঃসংবাদ পান। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন সকলেই। শুক্রবার বিকেলে মাহেন্দ্রগঞ্জের বাড়িতে ফেরে সুজিতের কফিনবন্দি দেহ। চোখে জলে ভাসছেন তাঁর পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরাও। পরিবারের একমাত্র রুটি রোজগারকারীদের মৃত্যুতে দিশাহারা সদ্য সন্তানহারা বাবা-মা।
[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদ থেকে ইস্তফা? কী বললেন স্নেহমঞ্জু বসু?]
সর্বশেষ খবর
-
কলকাতার জোড়া শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা অভিযান
-
জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল, ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা