স্টাফ রিপোর্টার: মেয়ে কার? এই নিয়ে সংসারে তুমুল অশান্তি। যার জেরে দু’মাসের একরত্তি কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল শিশুটির মা পূর্ণিমা পুরকায়স্থর বিরুদ্ধে।
হাওড়ার কৈলাস বন্দ্যোপাধ্যায় লেনে থাকেন পূর্ণিমা আর বরুণ। পূর্ণিমার প্রথম স্বামী মারা যাওয়ার কিছুদিন পর স্বামীর বন্ধু বরুণকে বিয়ে করে সে। এলাকায় বেসরকারি গাড়ি চালানোর কাজ করেন বরুণ। সবকিছু ঠিক ছিল। গোল বাধে দু’মাস আগে তাঁদের একটি কন্যাসন্তান হওয়ার পর। পূর্ণিমার স্বামী সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করেন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি হত। স্ত্রীকে মারধর করতেন বরুণ। বরুণের দাবি, এই সন্তান আগের স্বামীর। একে তিনি বাড়িতে ঢুকতে দেবেন না।
[ন’মাসের শিশুর ওজন ৩০ কেজি, অবিশ্বাস্য মনে হলেও বাস্তব]
ক্রমাগত অশান্তি বাড়তে থাকায় সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন পূর্ণিমা। সেইমতো বেশ কিছু পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কয়েকদিন আগেই উত্তরপাড়ার এক নিঃসন্তান দম্পতি পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করেন। ছোট শিশুটিকে বিক্রি করে দেওয়া হতে পারে এমন আভাস পান এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে তারা কথা বলেন পূর্ণিমার সঙ্গে। বহুবার তারা ওই দম্পতিকে বারণ করেন। বৃহস্পতিবার মেয়েকে উত্তরপাড়ার রঘুনাথপুরের ওই নিঃসন্তান দম্পতিকে বিক্রি করে দেন পূর্ণিমা। ঘটনা জানতে পারেন কলোনির অন্যান্য বাসিন্দারা। তাঁরা পূর্ণিমাকে মেয়েকে ফিরিয়ে আনতে বলেন। কিন্তু বাসিন্দাদের কথায় কান দেননি পূর্ণিমা।
এরপরেই বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। অভিযোগ পেয়েই ওই দম্পতিকে ডেকে পাঠায় পুলিশ। ডেকে পাঠানো হয়েছে উত্তর পাড়ার ওই নিঃসন্তান দম্পতিকেও। পুলিশ সূত্রে খবর, জেরায় পূর্ণিমা সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে। কিন্তু ঠিক কী কারণে দু’মাসের কন্যাসন্তানকে বিক্রি করে দিল মা। তা জানার চেষ্টা করছে পুলিশ। কত টাকার পরিবর্তে সন্তান হাতবদল করা হল তাও জানতে চাওয়া হয়েছে উত্তরপাড়ার পরিবারটির কাছে। যদিও উভয়পক্ষই টাকার লেনদেনের কথা অস্বীকার করেছে।
[ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক, নির্যাতিতার পরিবারকে বয়কট গ্রামবাসীদের]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার