শান্তনু কর, জলপাইগুড়ি: গাছের কপালে দিলাম ফোঁটা। পরিবেশ রক্ষায় গাছ বাঁচাতে অন্যরকম উদ্যোগ নিল জলপাইগুড়ির পরিবেশ প্রেমী সংগঠন সমাজ ও নদী বাঁচাও কমিটি। ভাতৃদ্বিতীয়ায় জেলা সদর হাসপাতাল সংলগ্ন ফার্মাসি কলেজের মাঠে প্রাচীন গাছগুলির দীর্ঘায়ু কামনায় ফোঁটা দান করলেন সংগঠনের সদস্যরা। তাঁদের উদ্যোগে পাশে পেয়েছেন নার্সিং কলেজের ছাত্রীদেরও।
[যমুনা যমকে আদৌ ভাইফোঁটা দিয়েছিলেন তো?]
প্রতিটি গাছের গায়ে ফোঁটা দেওয়ার পাশাপাশি গাছেদের নামকরণও করা হয়। ওই সংস্থার আহ্বায়ক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, গাছেদের প্রতি আন্তরিকতা তৈরির জন্যই এই আয়োজন। গাছেদেরও যে প্রাণ আছে তার সন্ধান দেওয়া বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর নামে একটি গাছের নামকরণ করা হয়। হাসপাতাল চত্বরে থাকা বাকি গাছগুলির কোনওটির নাম বিবেকানন্দ, কোনওটি রবীন্দ্রনাথ এবং নজরুল রাখা হয়।
[বৃষ্টি উপেক্ষা করে ভাইফোঁটায় শামিল যৌনকর্মীরাও]
পাশাপাশি ময়নাগুড়িতে ভাইফোঁটায় ভাইদের চারা গাছ বিতরণের কর্মসূচি নিয়েছে স্বপ্ননীড় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা। স্থানীয় একটি পুজো মণ্ডপ থেকে ১৩০ জন ভাইকে ফোঁটা দিয়ে তাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যা মাম্পি অধিকারী জানান, হাসপাতালে নবজাতকের পরিবারের হাতে চারা গাছ তুলে দেওয়ার অভিনব কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতেই ভাইদের হাতে চারা গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ। তাদের এই কর্মসূচিতে পাশে রয়েছে বন দপ্তর। ভাইদের পাশাপাশি এদিন গাছ লাগানো এবং তাকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করেন দিদিরাও। পরিবেশবিদরা বলে থাকেন গাছই সমাজ বন্ধু। তাই ভাইয়ের মতো তাকে রক্ষা করার সংকল্প নিয়ে গাছের গুঁড়িতে চন্দনের ফোঁটা এবং প্রদীপ দেখালেন বোনেরা। গাছকে ভাইয়ের আসনে বসানোর তাদের একটাই উদ্দেশ্য, তা হল সবুজায়ন। দূষণকেই যমরূপে দেখা হয়েছে। বোনেরা যেমন চান তাঁদের ভাইদের মঙ্গল কামনা, তেমনই এখানেও সমাজের স্বার্থে মঙ্গল চান এই বোনেরা।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার