Bikash Mishra remanded to CBI custody in cattle smuggling case

কয়লার পর গরুপাচার কাণ্ডেও সিবিআই হেফাজতে বিকাশ মিশ্র

১৮ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২২, ১৬:০২

options
link
কয়লার পর গরুপাচার কাণ্ডেও সিবিআই হেফাজতে বিকাশ মিশ্র

শেখর চন্দ্র, আসানসোল: কয়লার পর এবার গরুপাচার কাণ্ডেও সিবিআইয়ের (CBI) নজরে বিকাশ মিশ্র। তাঁকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। আগামী ১০ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে বিকাশকে। ১৮ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাঁকে।

Advertisement

দীর্ঘদিন ধরে কয়লা কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। গতবছর বিকাশকে (Bikash Mishra) গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর তাঁকে তোলা হয়েছিল আসানসোলের সিবিআই আদালতে। তাকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিনই অসুস্থ হয়ে পড়েন বিকাশ। ওইদিন রাতেই তাঁকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে।

Advertisement

[আরও পড়ুন: ৪০ জন পড়ুয়া-সহ উধাও সল্টলেকের স্কুলের বাস, দুশ্চিন্তায় অভিভাবকরা]

শুক্রবার এসএসকেএম থেকে গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী প্রথমে ১৫ দিনের জেল হেফাজত দেয় তাঁকে। কিন্তু সিবিআই গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে নতুন করে সংযুক্ত করে। সিবিআই গ্রেপ্তার করে তাঁকে। নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায়। এরপর ফের শুনানি হয়। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে কয়লা কাণ্ডে বড়সড় পদক্ষেপ করে ইডি (ED)। অনুপ মাজি ওরফে লালা, বিনয় ও বিকাশ মিশ্রর প্রায় সাড়ে ৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি ও জমিও। চলতি বছরের শুরুতে কয়লা (Coal scam) ও গরুপাচার (Cattle smuggling) কাণ্ডের কিনারায় সিবিআইয়ের তৎপরতা দেখে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যান দুবাইয়ে। এরপর একাধিকবার ভিনদেশের পাসপোর্ট ব্যবহার করেই গা ঢাকা দেন তিনি। যদিও শেষমেশ রাজধানী দিল্লি থেকে বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। 

[আরও পড়ুন: চলার শক্তি নেই, বন্ধুদের কাঁধে চেপেই রোজ কলেজে যান এই যুবক! ভাইরাল ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.