সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ধৃত গুরুং ঘনিষ্ঠ প্রতিভা

প্রতিভার স্বামী আয়ুষকেও খুঁজছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০১৮, ১৬:৪২

options
link
সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ধৃত গুরুং ঘনিষ্ঠ প্রতিভা

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: পাহাড়ে ধরপাকড় অব্যাহত। এবার সিকিম থেকে গ্রেপ্তার মোস্ট ওয়ান্টেড মোর্চা নেত্রী। গুরুং ঘনিষ্ঠ এই নেত্রীকে সিকিমের জোরথাংয়ের মাঝাটার এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তাকেও হেফাজতে নিয়ে জেরা করতে পারে পুলিশ বলে খবর। পুলিশ প্রতিভার স্বামী আয়ুষকেও খুঁজছে। দার্জিলিং পুলিশের তালিকায় সেও মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত। এদের বিরুদ্ধে সরকারি গাড়ি পোড়ানো, ভাঙচুরে প্রত্যক্ষ মদত দেওয়া ও নিজেরাও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Advertisement

[পাহাড়ে পুলিশের জালে গুরুংয়ের গাড়ির চালক, গ্রেপ্তার আরও ৩]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “বেশ কিছুদিন ধরে এরা ফের পাহাড়ে সক্রিয় হচ্ছিল বলে খবর মেলে। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন ঘটনায় আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।” গত কয়েকদিন ধরেই নতুন করে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। গত এক সপ্তাহে পাহাড় ও ডুয়ার্সের নানা এলাকা থেকে আটজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Advertisement

এদের প্রত্যেকের বিরুদ্ধে পাহাড়ের বিভিন্ন থানায় নির্দিষ্ট ধারায় মামলা রয়েছে। বৃহস্পতিবারই পুলিশের জালে ধরা পড়ে গুরুংয়ের অ্যাকশন স্কোয়াডের সদস্য জংবাহাদুর থামি। বিমল গুরুংয়ের খাসতালুক পাতলেবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও অন্য অভিযুক্তদের মতোই পাহাড়ে হিংসা, আগুন লাগানো, সরকারি সম্পত্তি নষ্টের মামলা রয়েছে। গত কয়েকদিন ধরেই পাহাড়ে নতুন করে ধরপাকড় শুরু করেছে পুলিশ। মঙ্গলবার থেকে অভিযান চালিয়ে ধারাবাহিক হিংসার ঘটনায় গুরুং ঘনিষ্ঠকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে গুরুংয়ের ব্যক্তিগত দেহরক্ষী, ও গাড়ির চালক রয়েছেন।

[অডিও বার্তায় ফের প্রকাশ্যে আসার ঘোষণা বিমল গুরুংয়ের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.