নন্দন দত্ত, সিউড়ি: বারবার অনুরোধই সার। তা সত্ত্বেও দেওয়া হয়েছে ভোটের ডিউটি৷ ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের মহিলা কর্মী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
ছবিলা খাতুন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। সিউড়ি ডিইবিতে পোস্টিং। বাঁকুড়ার ইন্দাসে ভোটের ডিউটি দেওয়া হয়। তাঁর মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ‘স্বপ্নপুরী’ নামে একটি বৃদ্ধাশ্রমও চালান। সেই বৃদ্ধাশ্রমের এক আবাসিকও অত্যন্ত অসুস্থ। এমনই একাধিক কারণে ভোটের ডিউটি না দেওয়ার অনুরোধ করেন পুলিশকর্মী৷ তবে তাতে কোনও লাভ হয়নি। তা সত্ত্বেও বাঁকুড়ায় তাঁকে ভোটের ডিউটি দেওয়া হয়৷
[আরও পড়ুন: অসুস্থ শাহরুখ, ভর্তি হাসপাতালে]
প্রতিবাদে বুধবার দুপুরে ফেসবুক লাইভ করেন। ক্ষোভের কথা জানান। অভিযোগ করেন, উচ্চপদস্থ আধিকারিকদের কথা মেনে কাজ না করায় এবং স্বামী টাকা দিতে রাজি না হওয়ায় ভোটের ডিউটি দেওয়া হয়েছে। ফেসবুক লাইভের একেবারে শেষে হাত কাটেন। যদিও ফেসবুক লাইভেই দেখা যায়, এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি কেড়ে নেন। এই ঘটনায় জেলা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা তদন্ত করে দেখছি।” জেলা পুলিশ সূত্রে খবর, ছবিলা খাতুনের পরিবর্তে আগে কাউকে পাঠানো হয়নি। বর্তমানে অসুস্থ হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘স্বামী প্রণবানন্দ না থাকলে বাংলাদেশে মিশে যেত বাংলা’, মুখ্যমন্ত্রীকে জবাব শাহের]
সর্বশেষ খবর
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর
-
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের
-
‘বিএ পাশ করে চাকরির পরীক্ষা দিয়েছিল’, ছেলের ‘তালিবান’ যোগ ওড়ালেন আশাফুলের মা
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস