নন্দন দত্ত, বীরভূম: মাছ নয়, ছিপে উঠল সদ্যোজাতের বস্তাবন্দি মৃতদেহ! চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, দু’একদিন আগে শিশুকে খুন করে বস্তাবন্দি দেহ পুকুরে ফেলে দিয়ে গিয়েছে কেউ৷ তদন্তে সিউড়ি থানার পুলিশ৷
[মুদির দোকানের আড়ালে জাল শংসাপত্রের কারবার, গ্রেপ্তার ১]
মঙ্গলবার সকালে যে পুকুর থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার হয়েছে, সেই পুকুরটি সিউড়ি শহরের একেবারে শেষপ্রান্তে৷ পুকুরটি ‘মোল্লার পুকুর’ নামে পরিচিত৷ এলাকাটি কিছুটা নির্জন বটে৷ তবে জনশূন্য নয়৷ মোল্লার পুকুরে আশেপাশে জনবসতি আছে৷ পুকুরে ছিপ ফেলে মাছও ধরেন অনেকেই৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সিউড়ি শহরের মোল্লার পুকুরে মাছ ধরছিলেন তপন বাগদি৷ তাঁর ছিপে একটি বস্তা গেঁথে যায়৷ বস্তাটি পাড়ে তুলতেই দুর্গন্ধ বেরোতে থাকে৷ তপন সহ আরও অনেকে তখন মাছ ধরছিলেন৷ তাঁরা যখন বস্তাটি খোলেন, তখন একটি সদ্যোজাতের মৃতদেহ দেখতে পান৷ ভয়ে বস্তা ফেলে পালিয়ে যান তপন বাগদি-সহ সকলেই৷ খবর পৌঁছয় সিউড়ি থানায়৷ পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি শহরে৷
কিন্তু, একরত্তি শিশুটি মারা গেল কীভাবে? পুলিশের অনুমান, সদ্যোজাত শিশুটিকে খুনই করা হয়েছে৷ মৃতদেহ বস্তবন্দি করে পুকুরে ফেলা দিয়ে গিয়েছে কেউ৷ গত মাসেই সিউড়ি শহরের নুড়াইপাড়ায় ঝোপ থেকে সদ্যোজাত এক শিশুকে উদ্ধার করেছিলেন এক টোটো চালক৷ শিশুটির বাবা-মাকে খুঁজে বের করেছিলেন স্থানীয় বাসিন্দারাই৷ অভাবের তাড়নায় সন্তানকে ঝোপে ফেলে যাওয়ার কথা স্বীকার করেছিলেন তাঁরা, আপাতত শিশুটিকে রাখা হয়েছে হোমে৷
ছবি: বাসুদেব ঘোষ
[ ১৬ বছর ধরে পলিথিন টাঙিয়ে মাঠেই চলছে প্রাথমিক স্কুল!]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?