রাজকুমার, আলিপুরদুয়ার: তিন বাইসনের তাণ্ডবে কার্যত হুলস্থুল অবস্থা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শহর লাগোয়া ঘাগরা অঞ্চলে৷ সোমবার সকাল থেকে গোটা এলাকা দাপাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা ওই তিনটে বাইসন৷ গুঁতিয়ে চারজনকে গুরুতর জখম করল তারা৷ তাদের গুঁতোয় চোট পেল দুটি গরুও৷
[অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম ]
জানা গিয়েছে, পাশের জঙ্গল থেকে সোমবার সকালেই ঘাগরার বালাটারি গ্রামে ঢুকে পড়ে ওই তিনটে বাইসন৷ তাঁদের তাড়া করতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ লাঠিসোটা দিয়ে তাড়া করে তাদের ভাগানোর চেষ্টা করা হয়৷ ফাটানো হয় পটকা৷ তাড়া খেয়ে দিগ্বিদিক শূন্য হয়ে দৌঁড়াতে থাকে বাইসনগুলি৷ সামনে যাকেই পেয়েছে সিং-এর উপর তুলে আছাড় মেরেছে মাটিতে৷ তাদের গুঁতোয় গুরুতর চোট পেয়েছেন এলাকার চারজন পথচারী৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় তাঁদের৷ জখম হয়েছে দুটি গরুও৷ তাদের অবস্থাও আশঙ্কাজনক৷
[নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা]
স্থানীয়রা দিয়েছেন, বাইসনগুলিকে কোনওভাবে আয়ত্তে আনতে না পেরে বনদপ্তরে খবর দেন তাঁরা৷ ঘটনাস্থলে আসেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা৷ তাঁদের অনুমান, বক্সার জঙ্গল থেকেই বাইসনগুলি এলাকায় ঢুকেছে৷ ঘুমের ইঞ্জেকশন ছুঁড়ে একটি বাইসনকে কোনও ভাবে আয়ত্তে আনেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে