এটা পেঁপে না ‘পাখি’? আজব কাণ্ড বাংলারই এক বাগানে

আজবদর্শন পেঁপেটির সংরক্ষণে কৃষি গবেষকদের সাহায্য চাইছেন বাগানের মালিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১৫:০৭

options
link
এটা পেঁপে না ‘পাখি’? আজব কাণ্ড বাংলারই এক বাগানে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাখি পাকা পেঁপে খায়’। জিভের জড়তা কাটাতে এই প্রবচন অনেকেই আউরেছেন, হোঁচট খেয়েছেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পেঁপে গাছে ‘পাখি’ ফলতে পারে? বিশ্বাস হচ্ছে না? কিন্তু এবার এমন ঘটনায় ঘটল পশ্চিম মেদিনীপুর জেলায়।

Advertisement

[‘দেড় লক্ষ টাকা দিয়ে মেয়েকে নামী স্কুলে ভরতির এই পরিণাম?’]

বাড়ির বাগানের গাছে অদ্ভুত আকৃতির পেঁপে ফলতে দেখে আশ্চর্য খোদ মালিক মানব প্রামাণিকই। তাঁর বাড়ি গোয়ালতোড়ের তিলাবনিতে। নেহাত শখেই বাগানে লাগিয়েছিলেন পেঁপে গাছ। আর সেই গাছের পেঁপে পাড়তে গিয়েই তিনি হতবাক। প্রথমে ভেবেছিলেন পেঁপে গাছে টিয়াপাখি বসে রয়েছে বোধহয়। কিন্তু ভাল করে লক্ষ্য করে দেখেন, আরেহ, এ তো টিয়াপাখি নয়, এ তো পেঁপে।

Advertisement

pepe-2

Advertisement

গাছ থেকে ওই পেঁপে পেড়ে কৌতূহলবশত প্রতিবেশী কয়েকজনকে ডেকে দেখান সেটি। প্রতিবেশী মারফত এ কথা চাউর হতেই মানববাবুর বাড়িতে ভিড় জমে গিয়েছে টিয়াপাখির মতো এই অভিনব পেঁপেটি চাক্ষুষ দর্শনের জন্য। প্রতিবেশী অশোক লোহার, ঝন্টু দুলে, তনুশ্রী বিশ্বাসরা বলেছেন, ‘এরকম অদ্ভুত আকৃতির পেঁপে আগে কখনও দেখিনি। তাই দেখতে এসেছি। সত্যি আশ্চর্য হলাম।’

[চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন দুই শিক্ষকের]

আর এই পেঁপের মালিক মানববাবুও হাসিমুখে প্রতিবেশীদের দেখাচ্ছেন পাখিরূপী ফলটি। আপাতত তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন এই পেঁপেটি সংরক্ষণ করে রাখা যাবে ততদিনই রাখবেন। তাঁর ইচ্ছা, কীভাবে অভিনব এই পেঁপেটি সংরক্ষণ করে রাখা হয়, সেই বিষয়ে কৃষি দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলবেন।

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.