প্রার্থীতালিকা

কার্যত চমকহীনভাবেই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি

নাম নেই ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের, দেখুন পুর্ণাঙ্গ তালিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৩:৩২

options
link
কার্যত চমকহীনভাবেই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। এ দফার তালিকাতেও কার্যত বড় কোনও চমক নেই। বরং রয়েছেন কিছু অপেক্ষাকৃত অনামী নেতা। মূলত সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুনতৃণমূলের প্রতীক আঁকা টি-শার্ট গায়ে বিজেপির দেওয়াল লিখন, কে এই যুবক?]

তৃণমূল, সিপিএম এমনকী কংগ্রেসও রাজ্যের অধিকাংশ আসনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে। তাই চাপ বাড়ছিল গেরুয়া শিবিরের উপর। নিচুতলার কর্মীদের মধ্যেও বাড়ছিল অসন্তোষ। মঙ্গলবার দ্বিতীয় দফার তালিকা ঘোষণার পর সেই অসন্তোষ কিছুটা কমবে বলে মনে করছে গেরুয়া শিবির। প্রথম দফার মতো দ্বিতীয় দফার এই তালিকাতে সেই অর্থে বড় কোনও নাম নেই। তবে, তালিকায় ঠাঁই পেয়েছেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। স্থান পেয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকেও মুর্শিদাবাদ থেকে প্রার্থী করেছে বিজেপি।

Advertisement

একনজরে বিজেপির প্রার্থীতালিকা:

Advertisement

বহরমপুর                  কৃষ্ণ জোয়ারদার আর্য

মুর্শিদাবাদ                 হুময়ুন কবীর

রানাঘাট                   ডঃ মুকুটমণি অধিকারী

বনগাঁ                       শান্তনু ঠাকুর

ডায়মন্ড হারবার       নীলাঞ্জন রায়

হাওড়া                      রন্তিদেব সেনগুপ্ত

উলুবেড়িয়া               জয় বন্দ্যোপাধ্যায়

কাঁথি                       ডঃ দেবাশিস সামন্ত

বাঁকুড়া                    ডঃ সুভাষ সরকার

বোলপুর                   রামপ্রসাদ দাস

প্রথম দফার তালিকা ঘোষণা হওয়ার পর অনেকাংশেই নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে প্রার্থী নিয়ে। কোথাও তৃণমূলত্যাগী প্রার্থী,আবার কোথাও বহিরাগত। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও করেছেন কর্মীরা। তাই এই দফার ক্ষেত্রে স্থানীয় এবং সাংগঠনিক নেতাদের উপরই বেশি জোর দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মহানায়িকার জন্মদিন নিয়ে ‘রাজনীতি’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

এর আগে প্রার্থীতালিকা প্রকাশে দেরি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, “ওস্তাদের মার শেষ রাতে।” প্রার্থীতালিকায় বড় চমক অপেক্ষা করছে বলেও দাবি করেছিলেন তিনি।কিন্তু এখনও পর্যন্ত সে অর্থে কোনও বড় নাম এই তালিকায় পাওয়া গেল না। এমনকী সদ্য বিজেপিতে যোগ দেওয়া ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নামও নেই তালিকায়। তবে, এখনও ৩ আসনে প্রার্থী দেওয়া বাকি আছে গেরুয়া শিবিরের। আপাতত চোখ থাকবে সেদিকেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.