আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘাত৷ তা গড়ল হাতাহাতিতে৷ পরিস্থিতি এত জটিল হয়ে যায় যে, তা সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় ব়্যাফ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর চব্বিশ পরগনার নৈহাটির পালপুকুর রোডের পাওয়ার হাউস মোড়ে৷
[ আরও পড়ুন: মমতার মঞ্চ পাশে নিয়েই রবিবার কোচবিহারে সভা করবেন মোদি]
শনিবার দুপুর নাগাদ পাওয়ার হাউস মোড়ের ওই এলাকায় একটি বাড়িতে দেওয়াল লিখন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা৷ সেই সময় ঘটনাস্থলে পৌঁছান নৈহাটি পুরসভার পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা৷ অভিযোগ, তাঁরা বিজেপি কর্মীদের দেওয়াল লিখনে বাধা দেন৷ তা নিয়ে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়৷ কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাঁরা৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হন৷ দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ নিজের ছেলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ শুনে পালটা প্রতিরোধ গড়ে তুলতে ঘটনাস্থলে যান নৈহাটি পুরসভার প্রধানও৷ অর্জুন সিং এবং পুরপ্রধানের উপস্থিতিতে আবারও তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা গন্ডগোলে জড়িয়ে পড়ে৷ নৈহাটি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷ নামানো হয় ব়্যাফ৷
[ আরও পড়ুন: যশোর রোড অবরুদ্ধ করে শান্তনুর মিছিল, কমিশনে অভিযোগ তৃণমূলের]
বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘‘আমরা গৃহকর্তার অনুমতি নিয়ে দেওয়াল লিখন করছিলাম৷ তা সত্ত্বেও তৃণমূলের তরফে গন্ডগোল করা হয়েছে৷’’ যদিও নৈহাটি পুরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায় তাঁর দাবি খারিজ করে দিয়েছেন৷ পালটা তিনি বলেন,‘‘কোনও অনুমতি ছাড়াই দেওয়াল লিখন করেছে গেরুয়া শিবির৷ বাড়ির মালিক তাতে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে অশান্তি হয়৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷’’ তবে তৃণমূল নেতা যাই বলুন না কেন, বাড়ির মালিক কিন্তু বিজেপি কর্মীসমর্থকদের দেওয়াল লিখনের অনুমতি দিয়েছিলেন বলেই স্বীকার করে নিয়েছেন৷
[ আরও পড়ুন: ‘বাংলায় বিয়াল্লিশে শূন্য পাবে বিজেপি’, আলিপুরদুয়ারে হুঙ্কার মমতার]
এদিকে, শুক্রবার রাতে দমদম কেন্দ্রে শমীক ভট্টাচার্যের সমর্থনে প্রচারের সময় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ মারধর করে একজন বিজেপি কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ৷ দু’টি পৃথক ঘটনাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে গেরুয়া শিবির৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!