রিন্টু ব্রহ্ম, বর্ধমান পূর্ব: ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ প্রার্থীর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি, তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে৷ এই ঘটনাকে হাতিয়ার করে জেলাপ্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীতার করেছে তৃণমূল৷
[আরও পড়ুন: বেড-টি পেতে দেরি, সকাল থেকে আসানসোলের কোনও খবরই জানেন না মুনমুন]
জানা গিয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে এদিন দুপুরে কালনার মহিষমর্দিনী ইস্টিটিউটের ৯/১৭ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপির প্রার্থী পরেশ নাথ দাস৷ তাঁর অভিযোগ, বুথের কাছে পৌঁছাতেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ তাঁকেও শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷ হুমকি দেওয়া হওয়া হয় এলাকা ছেড়ে চলে যাওয়ার৷ স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কিছুটা হলেও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ তবে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন৷ বিজেপি সূত্রে খবর, স্থানীয় তৃণমূলের দাপুটে নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগের নেতৃত্বে এই হামলা চালান হয়েছে৷ এই ঘটনার পরই প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷
[আরও পড়ুন: ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর ]
যদিও অভিযুক্ত পল্টু বাগের দাবি, গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছিলেন বিজেপি প্রার্থী৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তিনি৷ সেটারই প্রতিবাদ করেন তিনি৷মারধরের বিষয়ে মিথ্যা কথা বলছেন বলেও পালটা অভিযোগ করেন এই তৃণমূল নেতা৷ আক্রমণের কথাও অস্বীকার করেন তিনি৷ জানান, ‘‘এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই৷’’ পাশাপাশি, শাসকদলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে পূর্বস্থলীর খড়দত্ত পাড়া এলাকা এবং পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ভাটরা এলাকায়৷ দু’ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!