গ্যাসের সংকট দেশজুড়ে (LPG Crisis)। এসওপি তৈরি করেছে রাজ্য সরকার। এই আবহে এইচপি গ্যাস ডিলার পরিচয় দিয়ে বেআইনি গ্যাস সিলিন্ডার মজুত ও কালোবাজির অভিযোগ কাঁথির এক যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের থেকে ২১টি সিলিন্ডার, গ্যাস রিফিলিং মেশিন ও বোতল বন্দি কাটিং পেট্রোল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
ধৃতের নাম সরোজ দত্ত। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কুলতলিয়া গ্রামের বাসিন্দা। সরোজের বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্যাস সংকটের মাঝে বহু সিলিন্ডার বাড়িতে মজুত করেন। সুযোগ বুঝে সেগুলি চড়া দামে স্থানীয়দের বিক্রি করতে থাকেন। স্থানীয়দের কাছে নিজেকে এইচপি গ্যাসের ডিলার বলে পরিচয় দেয়। এই অভিযোগ পাওয়ার পরই রাতে অভিযান চালায় কাঁথি থানার পুলিশ। ২১টি গ্যাস সিলিন্ডার ও গ্যাস কাটিংয়ের সরঞ্জাম-সহ গ্রেপ্তার করা হয় সরোজ দত্তকে।
কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, “বেআইনিভাবে গ্যাস বিক্রি ও মজুত করা হলে আমরা অ্যাকশন নেব। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।” তবে সরোজের দাবি তাঁকে অন্যায় ভাবে আটক করা হয়েছে। আজ, সরোজকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ