Advertisement
Advertisement
West Bengal Assembly Election

লড়াইয়ে নেই শতরূপ! যাদবপুরে বিকাশ, কোথায় লড়বেন মীনাক্ষী? জোট জটের মাঝেই প্রার্থী ঘোষণার পথে সিপিএম

আগামী সপ্তাহে বামফ্রন্টের বৈঠকে চূড়ান্ত হতে চলেছে প্রার্থী তালিকা। মঙ্গলবার বা বুধবার তা ঘোষণার সম্ভাবনা।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৫:৫৭

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৫:৫৭

options
link
লড়াইয়ে নেই শতরূপ! যাদবপুরে বিকাশ, কোথায় লড়বেন মীনাক্ষী? জোট জটের মাঝেই প্রার্থী ঘোষণার পথে সিপিএম zoom
সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহেই।

আর কয়েকঘণ্টার মধ্যেই বঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। সম্ভবত পয়লা বৈশাখের পর তিনদফায় বঙ্গে ভোট হতে পারে। নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে সবকটি রাজনৈতিক দল। শোনা যাচ্ছে, জোটসঙ্গী আইএসএফ এবং শরিক দলগুলির সঙ্গে আসনরফা চূড়ান্ত করা ছাড়াই সিপিএম প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে। আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার তা ঘোষণার সম্ভাবনা। সূত্রের খবর, ছাব্বিশে নবীন নেতৃত্বকেই নির্বাচনে এগিয়ে দিচ্ছেন পক্ককেশের কমরেডকুল। প্রার্থী তালিকায় ৬০ থেকে ৭০ শতাংশ প্রার্থীই যুব। প্রবীণদের মধ্যে ফের ভোটের লড়াইয়ে নামতে পারেন সুজন চক্রবর্তী, বিকাশরঞ্জন ভট্টাচার্য।

২০২১ বিধানসভা নির্বাচনের মতো এবারের ভোটেও সিপিএমের জোটসঙ্গী নওশাদ সিদ্দিকির দল আইএসএফ। জোটের জন্য মহম্মদ সেলিমরা কংগ্রেসের মুখাপেক্ষী হলেও ‘হাত’ শিবির থেকে তেমন সাড়া মেলেনি। কংগ্রেস একাই লড়বে এবার। মোটের উপর আইএসএফের সঙ্গে জোট চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয় আলিমুদ্দিনের অন্দরে। তার মাঝে রাজ্য কমিটির বৈঠকেও এনিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বামফ্রন্টের বৈঠক আছে। তাতে প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর পড়তে পারে এবং তারপরই তা ঘোষণা করা হবে। ছাব্বিশের নির্বাচনে লাল পার্টির হয়ে কারা নামবেন ভোটের লড়াইয়ে, তা নিয়ে বিস্তর জল্পনা চলছে।

Advertisement

উত্তরপাড়া থেকে প্রার্থী হতে চলেছেন দলের যুবনেত্রী তথা সিপিএম কেন্দ্রীয় কমিটিতে সদ্য ঠাঁই পাওয়া মীনাক্ষী মুখোপাধ্যায়। যাদবপুর থেকে লড়াইয়ে এগিয়ে প্রবীণ বিকাশরঞ্জন ভট্টাচার্য অথবা সুজন চক্রবর্তী। দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী শতরূপ ঘোষের নাম শোনা যাচ্ছিল। কিন্তু সূত্রের খবর, তিনি এবছর ভোটে লড়তে আগ্রহী নন। অন্যদিকে, প্রার্থী তালিকায় যুব নেতানেত্রী সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধররা রয়েছেন বলে খবর।

সূত্রের খবর, ৭০-৩০ অনুপাতে এবারের রণকৌশল সাজাচ্ছে আলিমুদ্দিন। অর্থাৎ ৬০ থেকে ৮০ শতাংশ নবীন এবং ৩০ থেকে ৪০ শতাংশ প্রবীণ কমরেড প্রার্থী হতে চলেছেন। আপাতত ২০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। হাজারও জল্পনার মাঝে দু, একটি আসনে প্রার্থীর নাম প্রায় নিশ্চিত। উত্তরপাড়া থেকে প্রার্থী হতে চলেছেন দলের যুবনেত্রী তথা সিপিএম কেন্দ্রীয় কমিটিতে সদ্য ঠাঁই পাওয়া মীনাক্ষী মুখোপাধ্যায়। একুশের নির্বাচনে তিনি রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন। যাদবপুর থেকে লড়াইয়ে এগিয়ে প্রবীণ বিকাশরঞ্জন ভট্টাচার্য অথবা সুজন চক্রবর্তী। দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী শতরূপ ঘোষের নাম শোনা যাচ্ছিল। কিন্তু সূত্রের খবর, তিনি এবছর ভোটে লড়তে আগ্রহী নন। অন্যদিকে, প্রার্থী তালিকায় যুব নেতানেত্রী সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধররা রয়েছেন।

তবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাব্বিশের ভোটে লড়ছেন না বলেই খবর। মুর্শিদাবাদের কোনও একটি আসনে তাঁর প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও সূত্রের খবর, দল তাঁকে অন্য দায়িত্ব দিচ্ছে। কোনও নির্দিষ্ট আসনে লড়াই নয়, গোটা রাজ্যজুড়ে প্রচারের গুরুভার নিতে হবে সেলিমকে। তবে কে, কোথায় প্রার্থী হচ্ছেন, তা নিশ্চিত হতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.