Madhyagram

বেহালার পর মধ্যমগ্রাম! মা-শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন নাকি আত্মহত্যা?

কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৫, ১৩:০০

options
link
বেহালার পর মধ্যমগ্রাম! মা-শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন নাকি আত্মহত্যা?
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যাংরা, বেহালার পর মধ্যমগ্রাম! বাড়ি থেকে উদ্ধার মা-মেয়ের দেহ। প্রাথমিক অনুমান, মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন মা। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতির নাম মধুমিতা রায়। তিনি মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেশ নগর দুর্গা মণ্ডপ এলাকায়, ভাড়া বাড়িতে স্বামী ও কন্যা নিয়ে থাকতেন। স্বামী প্রসেনজিৎ রায় একটি পিচ বোর্ড কারখানায় কাজ করেন। বছর সাতেক আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার দিন স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু পরের দিকে প্রসেনজিৎ দু’বার ফোন করলেও মধুমিতা আর ফোন ধরেননি। পরে মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তাঁর স্বামী। তখনই অন্যান্য ভাড়াটিয়া-সহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন মা ও মেয়ের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা ঘরে কেরোসিনের গন্ধ পেয়েছেন।তাঁদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মা-মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁদের মধ্যমগ্রাম মাতৃসদনে নিয়ে যাওয়া হয়।

Advertisement

কী কারণে তাদের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মেয়েকে খুন করে মা আত্মঘাতী হয়েছেন কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। মধুমিতা মানসিক সমস্যাস ভুগছিলেন কি না, তাও দেখা হচ্ছে। এদিকে জানা গিয়েছে, মৃত্যুর আগে স্বামীকে হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট লিখে যায় “মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” তবে কাজে থাকায় সেই মেসেজ চোখে পড়েনি, প্রসেনজিতের। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.