দেবব্রত মণ্ডল, ডায়মন্ড হারবার: জয়নগরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু। বাড়ির কাছ থেকেই উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম উজ্জ্বল সর্দার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা তিনি। পেশায় সিভিক ভলান্টিয়ার। তবে ফাঁকা সময়ে অটো চালাতেন তিনি। ভোরবেলা অটোয় লাড্ডু নিয়ে তা দোকানে দিতে যেতেন উজ্জ্বল। শুক্রবার ভোরবেলাও অটো নিয়ে বের হন তিনি। তার পর আর বাড়ি ফেরেননি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে জল পৌঁছল কানু সান্যালের গ্রামে, স্থায়ী সমাধানের অপেক্ষায় বাসিন্দারা]
কিছুক্ষণ পর বাড়ি থেকে খানিকটা দূরে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় উজ্জ্বলকে। পাশে ছিল তাঁর অটো, মানিব্যাগ, জুতো। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, যুবকের দেহে বিশেষ কোনও আঘাতের চিহ্ন ছিল না। ফলে কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পরিবারের দাবি, খুন করা হয়েছে উজ্জ্বলকে। ঠিক কী হয়েছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারও সঙ্গে যুবকের কোনও অশান্তি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: আরও জটিল ঝালদার রাজনীতি! তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের কাউন্সিলরদেরই]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা