দেবব্রত দাস, বাঁকুড়া: দম্পতির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার বধূর রক্তাক্ত দেহ। বাড়ির অদূরে গাছে মিলল স্বামীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানার রামেশ্বরকুড়ে গ্রামে। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম অসিত বাগদি। তাঁর স্ত্রী রেণুকা বাগদি। বুধবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করলেও সাড়া পাননি। এরপর ঘর থেকে উদ্ধার হয় রেণুকার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে এর কিছুক্ষণ পরই বাড়ির খানিকটা দূর থেকে উদ্ধার হয় অসিত বাগদির ঝুলন্ত দেহ।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ! ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের FIR]
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সম্ভবত সেই কারণেই প্রথমে স্ত্রীকে খুন করে অসিত। তারপর আত্মহত্যা করে নিজে। যদিও কারণ নিয়ে এখনও জারি রয়েছে ধোঁয়াশা। ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল কি না, সে বিষয়ে প্রতিবেশীদের তরফেও এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশের তরফে জানানো, দেহদুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা জানা যায়নি। পাশাপাশি, খুনের সন্দেহও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী।
[আরও পড়ুন: মুর্শিদাবাদ পালানোর ছক বানচাল, নার্স স্ত্রীর হাত কেটে নেওয়ার ঘটনায় অবশেষে গ্রেপ্তার স্বামী]
সর্বশেষ খবর
-
৮০তম স্বাধীনতা দিবসে মন্মথপুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রামের পুজো কমিটি
-
জন্মের পরই সদ্যোজাতর মুখদর্শন, কার মতো দেখতে হল পূজার দ্বিতীয় সন্তান?
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?