সৈকত মাইতি, তমলুক: রবিনসন স্ট্রিটের ছায়া তমলুকে। মৃত বাবার দেহ আগলে বসে রইলেন মানসিক ভারসাম্যহীন মেয়ে। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকার বাসিন্দা ভোলানাথ দে। কৃষি দপ্তরের চাকরি করতেন তিনি। অবসরের পর মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে থাকতেন। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে দে বাড়ির দরজা বন্ধ। একাধিকবার ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। পরিচারিকা কাজে গিয়ে ঢুকতে পারেননি। বিষয়টা জানাজানি হতেই প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে। জানানো হয় তমলুক থানায়।
[আরও পড়ুন: এবার পুজোয় ছুটি কমছে স্কুলে, কবে থেকে শুরু হবে ক্লাস?]
বুধবার সকালে তমলুক থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভাঙে। তখনই দেখা যায় ওই মহিলা তাঁর বাবাকে ধরে শুয়ে রয়েছেন। অনুমান, দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন ওই মহিলা। তমলুক থানার পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার খবর দেওয়া হয়েছে মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে। কীভাবে মৃত্যু হয়েছে বৃদ্ধের, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, হাওড়ায় পুড়ে ছাই শতাধিক পরিবারের মাথাগোঁজার ঠাঁই]
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত