অর্ক দে, বর্ধমান: বর্ধমানের শরৎপল্লিতে পশ্চিম মেদিনীপুরের ছাত্রীর রহস্যমৃত্যু। মেস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কান্নায় ভেঙে পড়েছে মৃতার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী। বয়স ২১ বছর। মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা ওই ছাত্রী।পড়তেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এমএসসির জুলজি বিভাগের পার্ট ১ এর ছাত্রী ছিলেন তিনি। থাকতেন বর্ধমান শহরের শরৎপল্লি এলাকায়। শনিবার সন্ধ্যায় আচমকা দুর্ঘটনা। মেসের বাথরুমে ঝুলন্ত অবস্থায় মেলেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে যান পুলিশ আধিকারিকরা।
তড়িঘড়ি ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? পরিবার সম্পূর্ণ ধোঁয়াশায়। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। অবিলম্বে গোটা বিষয়টার কিনারা করার দাবিতে সবর পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতার পরিবার ও মেসের অন্যান্য আবাসিক, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা হবে। তাতেই রহস্যভেদ হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের