Hooghly

ডানকুনির পুকুরে যুবকের দেহ, খুন নাকি দুর্ঘটনা? ক্রমশ ঘনীভূত রহস্য

কীভাবে মৃত্যু? জানতে শুরু হয়েছে তদন্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১৪:২৭

options
link
ডানকুনির পুকুরে যুবকের দেহ, খুন নাকি দুর্ঘটনা? ক্রমশ ঘনীভূত রহস্য
প্রতীকী ছবি

সুমন করাতি, হুগলি: বালির যুবকের রহস্যমৃত্যু। হুগলির ডানকুনি এলাকার পুকুর থেকে উদ্ধার দেহ। মিলেছে বাইকও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু? জানতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই মঙ্গলবার সকালে ডানকুনির বাসিন্দারা কাজে বেরচ্ছিলেন। তাঁরাই দেখতে পান ডানকুনির খরিয়ালের পুকুরে কিছু একটা ভাসছে। পরে সাফাই কর্মীরা এসে জঙ্গল পরিষ্কার করার সময় পুকুরে চাকা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পুকুর থেকে একটি বাইক ও এক যুবকের দেহ উদ্ধার করে। পাশ থেকে মিলেছে একটি ব্যাগ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম দীপক সিং। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁর বাড়ি বালিতে। রাতে খড়িয়ালের রাস্তা ধরে ডানকুনির দিকে যাওয়ার সময় কোনও কারণে বাইক-সহ পুকুরে পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.