দলত্যাগী সাংসদদের পদ বাতিল নিয়ে ১০ দিনের মধ্যে স্পিকার ওম বিড়লা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে যাবে কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। প্রায় ৩ সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত অভিযোগ স্পিকারের কাছে জমা পড়লেও এখনও তা নিয়ে সিদ্ধান্ত নেননি ওম বিড়লা। তাই আর অপেক্ষা না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কালীঘাট।
আসলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দু’ভাগ হয়ে গিয়েছে। বিধানসভায় তো বটেই, লোকসভাতেও তৃণমূলের নাম-প্রতীকে নির্বাচিত ২০ জন সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এনডিএ-তে যোগ দিয়ে বিজেপি সরকারকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সদলবল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই ২০ জনের সাংসদ পদ খারিজ করার দাবিতে আলাদা আলাদা করে স্পিকার ওম বিড়লার কাছে ২০টি আবেদন জমা করেছেন অভিষেকরা। কিন্তু এখনও পর্যন্ত স্পিকার ওই আর্জিগুলি নিয়ে কোনও পদক্ষেপ করেননি। আবার দল হিসাবে এনসিপিআইকেও স্বীকৃতি দেননি। এই পরিস্থিতিতে স্পিকারের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
বুধবারই অভিষেকের নেতৃত্বে লোকসভা অধ্যক্ষের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের সাংসদরা। তাঁদের দাবি ছিল প্রধানত দু’টি। এক, দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি। দুই, কেন লোকসভায় তৃণমূল সাংসদদের আসন পিছনের সারিতে করে দেওয়া হল। অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর সংসদ চত্বরে অভিষেক বলেন, “আমরা অধ্যক্ষকে চিঠি দিয়েছি গত মাসের ২২-২৩ তারিখ নাগাদ। তিন সপ্তাহ কেটে গেল। আমরা তাহলে আদালতে যেতে পারি।”
অতীতে সুপ্রিম কোর্টই দলত্যাগ সংক্রান্ত অভিযোগের সুরাহার জন্য স্পিকারকে ৩ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমায় এখনও অনেকটা বাকি। তবে অভিষেকরা ততদিন অপেক্ষা করতে রাজি নন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল আর এক সপ্তাহ থেকে দশ দিন অপেক্ষা করবে। এর মধ্যে এনসিপিআই নিয়ে স্পিকার যদি কোনও সিদ্ধান্তে পৌঁছতে না পারেন তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘চটিচাটা’ বনাম ‘বুটচাটা’, কল্যাণ ও রাজ্যের এজির বাকবিতণ্ডায় হাই কোর্টে তুলকালাম
-
ব্রিগেডে ৩ লক্ষাধিক ভক্তের সমাগমে হবে রামকথা! গীতাপাঠের পর নতুন কর্মসূচি শহরে
-
পুজোর চারদিন ‘স্পেশাল ক্যান্টিন’, দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ কৌস্তভের
-
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন