ভোটমুখী উত্তরাখণ্ডে সম্মুখসমরে কংগ্রেস-বিজেপি। কংগ্রেসের অভিযোগ, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলিত হওয়ায় তাঁর সভাস্থলে ‘শুদ্ধিকরণ’ করিয়েছে বিজেপির সঙ্গে যুক্ত হিন্দুত্ববাদীরা। বিজেপি অবশ্য সে অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করছে, খাড়গের সভা থেকে সনাতন ধর্মের অপমান করা হয়েছিল। তাই হিন্দুত্ববাদীরা প্রতিবাদ করেছেন।
বিতর্কের সূত্রপাত মল্লিকার্জুন খাড়গের সভা থেকে। দিন দুই আগে ভোটমুখী উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে সভা করেন কংগ্রেস সভাপতি। পরদিনই ওই সভাস্থলে রীতিমতো পুজো অর্চনা করে ওই সভাস্থলে শুদ্ধিকরণ করায় একটি হিন্দুত্ববাদী সংগঠন। রাম সেনা নামের ওই সংগঠনের শুদ্ধিকরণের ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় সরিয়ে পড়তেই আসরে নামে কংগ্রেস। তাঁদের দাবি, মল্লিকার্জুন খাড়গে দলিত হওয়ায় তাঁর সভাস্থল শুদ্ধিকরণ করছে বিজেপির সঙ্গে যুক্ত হিন্দুত্ববাদী সংগঠন।
আরও পড়ুন:
উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গৌডিয়াল বলছেন, “এটাই বিজেপি এবং কংগ্রেসের আদর্শগত ফারাক। খাড়গে দলিত হওয়ায় এভাবে শুদ্ধিকরণ করা হল। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। গোটা দলিত সমাজকে অপমান।” প্রদেশ কংগ্রেস সভাপতির সাফ কথা, যারা এই ঘৃণ্য কাজটি করেছেন, তাঁরা সকলেই বিজেপির সঙ্গে যুক্ত। স্থানীয় পুলিশ সুপার কেন ব্যবস্থা নিলেন না, সে প্রশ্নও তুলছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি। কংগ্রেস অন্যান্য নেতারাও এই বিষয়টি নিয়ে সরব।
যদিও বিজেপি ওই হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের কথা স্পষ্টত অস্বীকার করেছে। গেরুয়া শিবির বলছে, শ্রীরাম সেনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তবে গেরুয়া শিবিরের অভিযোগ, খাড়গের সভা থেকে আপত্তিকর কিছু স্লোগান উঠেছিল। অন্য ধর্মের জয়ধ্বনি করা হয়েছিল। রামলীলা ময়দান সনাতনীদের জন্য আবেগের জায়গা। সনাতনীরা ওই সব শ্লোগানে আঘাত পেয়েছেন।
हल्द्वानी में कांग्रेस की रैली में माननीय राष्ट्रीय अध्यक्ष श्री मल्लिकार्जुन खड़गे जी ने जिस मंच से जनता को संबोधित किया, उसी मंच का भाजपा से जुड़े लोगों द्वारा ‘शुद्धिकरण’ किया जाना बेहद आहत करने वाला और निंदनीय है। यह घटना जातिगत भेदभाव और संकीर्ण मानसिकता को दर्शाती है।… pic.twitter.com/bAWZyKVTHI
— Ganesh Godiyal (@UKGaneshGodiyal) August 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি