ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে (Sanat Dey)-কে নিয়ে বৃহস্পতিবার নৈহাটিতে (Naihati) ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সনৎকে রাস্তায় দেখে আঁছড়ে পড়ে জনরোষ। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেন উত্তেজিত জনতা। পাশাপাশি পুলিশের গাড়ির দিকে ক্ষিপ্ত জনতা তেড়ে যান।
তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে শনিবার ভোর রাতে দত্তপুকুর থেকে নৈহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সনৎ দে-কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাঁকে পাকড়াও করা হয়। তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার সকালে ৬ নম্বর বিজয়নগর এলাকায় সনৎকে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীরা জানান, ঘটনার তদন্তের জন্য এলাকায় নিয়ে যাওয়া হয় সনৎকে। তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন উত্তেজিত জনতা।
আরও পড়ুন:
এবিষয়ে মন্ত্রী অর্জুন সিং বলেন, “সনৎ দে যা অত্যাচার করেছে, মানুষ অনেক কম প্রতিক্রিয়া দিয়েছেন। কীভাবে ভোটে জিতেছে সবাই জানে। মহিলা মোর্চার কর্মীদের উপর অত্যাচার করেছে। বিজেপি কর্মীদের বৃদ্ধ বাবা-মাকে ব্যাপক মারধর করা হয়েছে। যা অত্যাচার করেছে সাধারণ মানুষের বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সব কিছু সহ্য করতে হবে।”
বিক্ষোভকারীরা জানান, নিজের এলাকায় লুটপাট, তোলাবাজি চালিয়েছে। ক্ষমতায় থাকাকালীন চরম অত্যাচার করেছেন সনৎ দে। মাতৃসদনে যতদিন দায়িত্বে ছিলেন ততদিন প্রচুর দুর্নীতি হয়েছে। ৪০০ টাকার অক্সিজেন সিলিন্ডার ১৬০০ টাকায় বিক্রি করতেন। এসবের বিচার হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সংরক্ষণ হটাও’, আরশোলার পর এবার নয়া দাবিতে যন্তর মন্তরে জমছে ভিড়, সতর্ক প্রশাসন
-
মারাদোনার কিডনি কি আগেই দিয়েছিল বিপদের সংকেত? মৃত্যুর তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
দোকান থেকে কেনা দারচিনিতে স্বাদ-গন্ধ পাচ্ছেন না? আসল না নকল, বুঝে নিন ৫ উপায়ে
-
সরকারপোষিত স্কুলের শিক্ষকরা কবে পাবেন বকেয়া ডিএ? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
‘কাটমানিখোর, ঘাটাল মাস্টারপ্ল্যানের চ্যাম্পিয়ন এমপি-র পিএ’, দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার