Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Basirhat

বাইকে এসে তরুণীকে অ্যাসিড হামলা, ১৯ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ৩ দোষীর

জানা গিয়েছে, ২০২৫ সালের ১১ জানুয়ারি মাটিয়া থানার চাক ফরাসতপুরের কাছে ঘটনাটি ঘটে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৩:৫৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৩:৫৮

options
link
বাইকে এসে তরুণীকে অ্যাসিড হামলা, ১৯ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ৩ দোষীর zoom
তদন্তকারী অফিসার ও ৩ দোষী।
Advertisement

তরুণীর উপর অ্যাসিড হামলার ঘটনায় ৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বসিরহাটের ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনার ১৯ মাসের মধ্যে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল আদালত। গত বছরের জানুয়ারি মাসে ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। চার্জশিট জমা দেওয়ার ১৬ মাসের মধ্যে এই রায় দান করল আদালত।

জানা গিয়েছে, ২০২৫ সালের ১১ জানুয়ারি মাটিয়া থানার চাক ফরাসতপুরের কাছে ঘটনাটি ঘটে। একটি বাইকে চেপে দুষ্কৃতীরা এসে তরুণীর উপর অ্যাসিড হামলা চালায়। এর জেরে গুরুতর জখম হন ওই তরুণী। সেই সময় অভিযুক্ত হেজবুল গাজী, রাজিবুল সরদার ও শফিকুল সরদারকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে হেজবুলের বয়স ৫০ বছর। বাকিদের বয়স ৩১ ও ২৪ বছর। তাঁরা প্রত্যেকেই বসিরহাটের (Basirhat) বাসিন্দা। ৩ মাসের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। এরপর বসিরহাটের ফাস্ট ট্র্যাক কোর্ট দ্বিতীয় আদালত, তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়াও প্রত্যেককে ২ লক্ষ ৬০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

Advertisement

উল্লেখ্য, এলএসআই পায়েল বিশ্বাসের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়েছে। দ্রুত ও অত্যন্ত নির্ভুলভাবে এই কেসের তদন্ত করার জন্য তদন্তকারী দলকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের মানুষ। ১৬ মাস আগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন তদন্তকারীরা। আদালতে সরকারি কৌঁসুলি আইনজীবী শেখ শাহজাহান মণ্ডল জোরালো যুক্তি উপস্থাপিত করেন। এর জেরে অভিযুক্ত ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের এবার সাজা ঘোষণা করল বসিরহাটের ফাস্টট্র্যাক আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.