সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। কিন্তু আর বাড়ি ফেরেননি যুবক। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করলেও লাভ হয়নি। ২২ দিন পর রবীন্দ্রনগর থানা এলাকার জঙ্গল থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে রবীন্দ্রনগরে। পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে মিঠু নামে এক ব্যক্তি। কিন্তু কেন এই নারকীয় কাণ্ড? নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাজুদ্দিন। গত ১৬ জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু তারপর থেকে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেনি তাঁর সঙ্গে। এক কথায় ভ্যানিশ হয়ে গিয়েছিলেন তিনি। এরপর ১৭ তারিখ তাজউদ্দিনের মোটরবাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলার আকড়া স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রাজাবাগান থানায় নিখোঁজ ডায়েরি করে যুবকের পরিবারের লোকজন। এরপর বুধবার সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের বস্তাবন্দি পচাগলা দেহ। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতের পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনায় পরিবারের লোকজন মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের