Berhampore

পরকীয়ার জেরে সংসারে অশান্তি! উদ্ধার যুবতীর গলাকাটা দেহ, নেপথ্যে স্বামী না প্রেমিক?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাসমিনা বিবি। বয়স ৩৭ বছর। তিনি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের জীবননগর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে জীবননগরের বাসিন্দা তাসিরুল শেখের সঙ্গে বিয়ে হয় জাসমিনার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৭:১৭

options
link
পরকীয়ার জেরে সংসারে অশান্তি! উদ্ধার যুবতীর গলাকাটা দেহ, নেপথ্যে স্বামী না প্রেমিক?
প্রতীকী ছবি।

ত্রিকোণ সম্পর্কের জেরে খুন! গলাকাটা দেহ উদ্ধার যুবতীর। মাকে ডাকতে গিয়ে রক্তাক্ত দেহ দেখতে পায় ছেলে। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেপথ্যে স্বামী না প্রেমিক? তদন্তে পুলিশ

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাসমিনা বিবি। বয়স ৩৭ বছর। তিনি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের জীবননগর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে জীবননগরেরই বাসিন্দা তাসিরুল শেখের সঙ্গে বিয়ে হয় জাসমিনার। দম্পতির এক ছেলেও রয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েন জেসমিনা। তাতে স্বামী-স্ত্রীর অশান্তি লেগেই ছিল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তাঁরা সকলে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমোতে যান। শনিবার সকালে যুবতীর ছেলে তাঁকে ডাকতে গিয়ে দেখে রক্তমাখা গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে জেসমিনার দেহ। ঘরে যুবতীর স্বামী তাসিরুল ছিলেন না বলেই জানা গিয়েছে। চিৎকার শুনে ছুটে যান পরিবারের বাকি সদস্য ও প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের আত্মীয় শাহিন শেখ বলেন, “স্বামী-স্ত্রীর মাঝে মধ্যেই অশান্তি হত। পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জেসমিনা। সে কারণে খুন বলে মনে হচ্ছে।” কিন্তু কে খুন করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.