Kachrapara

ঘর ভেসে যাচ্ছে রক্তে, খাটের নীচে রক্তাক্ত দেহ! চাঞ্চল্য কাঁচরাপাড়ায়

ঘরের ভিতরে নগ্ন অবস্থায় পড়েছিল রক্তাক্ত দেহ! খাটের নীচে ঢোকানো মাথা, চারদিকে চাপ চাপ রক্ত। কাঁচরাপাড়ায় পোস্ট অফিস কর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২৩:০৫

options
link
ঘর ভেসে যাচ্ছে রক্তে, খাটের নীচে রক্তাক্ত দেহ! চাঞ্চল্য কাঁচরাপাড়ায়
প্রতীকী ছবি।

ঘরের ভিতরে নগ্ন অবস্থায় পড়েছিল রক্তাক্ত দেহ! খাটের নীচে ঢোকানো মাথা, চারদিকে চাপ চাপ রক্ত। কাঁচরাপাড়ায় পোস্ট অফিস কর্মীর রহস্যমৃত্যুকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম ঋত্বিক সরকার। তিনি কাঁচরাপাড়া পোস্টঅফিসের কর্মী ছিলেন। বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সের বীরপাড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রজনীবাবু রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন ঋত্বিক। সোমবার সকালে অফিসে যাননি তিনি। সহকর্মীরা একাধিকবার তাঁকে ফোন করেছিলেন। কিন্তু ফোন বেজে গিয়েছিল। ফোন ওঠায়নি কেউ। এরপর সহকর্মীরা একাধিকবার ফোন করেন তাঁকে। সাড়া না মেলায় সহকর্মীরা ওই বাড়িতে যান। ঘরের ভিতরের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

Advertisement

বাথরুমের প্যাসেজ থেকে ঘর পর্যন্ত রক্ত ছড়িয়ে রয়েছে। খাটের নীচে পড়ে রয়েছেন ঋত্বিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। খবর পেয়ে প্রতিবেশীরাও সেখানে যায়। আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা সুব্রত সাহা বলেন, “ভেতরে ঢুকেই দেখি বাথরুমের প্যাসেজ রক্তে ভেসে যাচ্ছে। খাটের নীচে মাথা ঢোকানো অবস্থায় পড়েছিল। ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক।” স্থানীয়দের দাবি, ঋত্বিক খুব একটা মেলামেশা করতেন না। নিয়মিত অফিসে যেতেন, রাতে দেরিতে ফিরতেন। পুলিশ জানিয়েছে, রহস্যমৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.