Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Sujit Bose Arrested

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

সোমবার সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করেন ইডি আধিকারিকরা। 

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ০০:২২

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ০০:২২

options
link
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু zoom
সুজিতের বিরুদ্ধে চার্জশিট ইডির। ফাইল ছবি।
Advertisement

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose Arrested)। সোমবার সকালে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। 

ইডি সূত্রে খবর, বয়ানে অসংগতির কারণে সুজিত বসুকে আটক করা হয় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। আইনি পদ্ধতি শেষে রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। শোনা যাচ্ছে, শারীরিক পরীক্ষার পর সোমবার রাতেই তাঁকে তোলা হতে পারে আদালতে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত ৬ এপ্রিল, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার  নোটিস পান প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়ে ছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী। ভোট মিটতেই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সহযোগিতায় গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ সময় কাটিয়ে তিনি বেরোন। ওইদিন ইডি দপ্তরের ঢোকার মুখে সুজিত জানান, আদালতের অর্ডার কপি নিয়ে তিনি ইডি দপ্তরে এসেছেন।

Advertisement

সোমবার ফের হাজিরা দেন তিনি। সঙ্গে ছিলেন ছেলেও। টানা প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয় তাঁদের। ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান তাঁর ছেলে। ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতির কারণে সুজিত বসুকে প্রথমে আটক করা হয়। আইনি পদ্ধতি শেষে খানিক পরই গ্রেপ্তার করা হয় তাঁকে। শোনা যাচ্ছে, ইডি দপ্তর থেকে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার পরে রাখা হবে হেফাজতে। মঙ্গলবার সকালে আদালতে পেশ করা হবে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.