একটি ছোলার ডালের দানা। সেটির উপরেই জ্বলজ্বল করছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ। শিল্পীর নিপুণ দক্ষতা, রং-তুলির টানে সৃষ্টি হয়েছে সেটি। রানাঘাটের শিল্পীর অবিশ্বাস্য শিল্পকর্ম! ৬৫ বছরের শিল্পী মানিক দেবনাথের হাতে নিখুঁত কারুকার্যে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। নদিয়ার বিজেপি নেতৃত্ব এই সৃষ্টিতে প্রশংসা করেছেন।
এই বিষয়ে আরও খবর
এক টুকরো ছোলার ডাল, আর তার মধ্যেই নিখুঁতভাবে ফুটে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওই প্রতিকৃতি! নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা শিল্পী মানিক দেবনাথ। ব্যতিক্রমী শিল্পকলার জন্য তিনি অনেক দিন আগে থেকেই পরিচিত এলাকায়। এবার তিনি সৃষ্টি করেছেন এই অনন্যসাধারণ প্রতিকৃতি। একটি মাঝারি মাপের ছোলার ডালের উপর আঁকা হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ।

ভোট চলাকালীনই তাঁর এই বিষয়টি মাথায় আসে। বঙ্গে এবার পালাবদল হবে, সেই বিষয়ে বিশ্বাসী ছিলেন মানিক দেবনাথ। ৪ তারিখ ভোটের ফলপ্রকাশে দেখা যায় বিজেপি ২০৭টি আসনে জিতেছে। তৃণমূল পরাজিত। তিনি আন্দাজ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি কাজ শুরু করেন। সম্প্রতি ওই কাজ শেষ হয়েছে। ওই সৃষ্টি দেখার জন্য প্রতিবেশীরা হাজির হচ্ছেন বাড়িতে। খবর শুনে শিল্পীর বাড়িতে যাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মী-নেতারাও। শিল্পীর কথায়, “এই পরিবর্তনের সময়টা বাংলার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাই আমি চেয়েছি আমার শিল্পকলার মাধ্যমে সেই মুহূর্তকে ধরে রাখতে।”
শিল্পী মানিক দেবনাথের শিল্পকলা দেশ-বিদেশে সমাদৃত হয়েছে আগেই। তাঁর তৈরি একাধিক ক্ষুদ্র শিল্পকর্ম রাশিয়ার একটি মিউজিয়ামেও স্থান পেয়েছে বলে খবর। এর আগেও তাঁর হাতে ফুটে উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি। এছাড়াও প্রাক্তন রাজ্যপাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি তিনি তৈরি করেছিলেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত মালব্য, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের অধ্যাপক
-
এবার কোচের আসনে অশ্বিন, সঙ্গে আরও এক দায়িত্বে, প্রাক্তন স্পিনারকে পেয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়!
-
ডিভোর্স না দিয়ে বিয়ে করলেই ২০ শতাংশ কেটে নেওয়া হবে মাইনে! অসমে বড় ঘোষণা হিমন্তের
-
হাসপাতালে সদ্যোজাতর ভিডিও করে বিতর্কে, এবার বেবি শুট নিয়ে কটাক্ষের কী জবাব সেই ইনফ্লুয়েন্সরের?
-
নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত, গোয়েঙ্কার দল চ্যাম্পিয়ন হতেই নড়েচড়ে বসলেন শাহরুখ!



