Krishnanagar Rajbari

কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কৃষ্ণনগরের ১৩ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি দিঘির ঘাটে জলে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৪৩

options
link
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

শনিবার সাতসকালে কৃষ্ণনগর রাজবাড়ি এলাকায় চাঞ্চল্য। রাজবাড়ি সংলগ্ন দিঘি থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। সকালে দিঘিতে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই ভিড় জমে যায় দিঘির ঘাটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

যুবক কোথা থেকে এলেন। পুকুরে গেলেন কী করে। তাঁর মৃত্যু কী করে? সব নিয়ে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কৃষ্ণনগরের ১৩ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি দিঘির ঘাটে জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে দেহটি দিঘি থেকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুমান যুবকের বয়স আনুমানিক ৪০। তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁরা ওই যুবককে আগে এলাকায় দেখেননি। পরিচয় জানার চেষ্টা করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুবক কোথা থেকে এলেন। পুকুরে গেলেন কী করে। তাঁর মৃত্যু কী করে? সব নিয়ে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা কাজল সরকার বলেন, “রাজবাড়ির ঘাটে সকালে একটি বডি ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করা হলে কেউ ওই ব্যক্তিকে চিনতে পারেনি। পুলিশ তদন্ত করে দেখুক।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.