নিজস্ব সংবাদদাতা,তেহট্ট: জমির দখল নিয়ে কাকা-ভাইপোর গন্ডগোল৷ তার জেরে এলাকায় চলল বোমাবাজি৷ জখম বেশ কয়েকজন৷ বৃহস্পতিবার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল নদিয়ার পণ্ডিতপুরের বিশ্বাসপাড়ায়৷ ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী৷ গ্রামছাড়া কাকা ও ভাইপো দু’জনেই৷
[গরু পাচারকারী-বিএসএফ গুলির লড়াই, মৃত্যু যুবকের]
জমির দখল কে নেবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল কাকা আবদুল শেখ এবং ভাইপো খিতমত শেখের মধ্যে৷ প্রতিদিনের মামুলি ঝামেলা বৃহস্পতিবার বিরাটাকার নেয়৷ অন্যান্য দিনের মতো এদিন সকালেও কাকা-ভাইপো বচসায় জড়িয়ে পড়ে৷ ঝগড়াঝাটিতে অংশ নেন বাড়ির মহিলারাও৷ দীর্ঘক্ষণ ঝগড়ার মাঝে দু’জন বেশ কয়েকবার হাতাহাতিতেও উদ্যত হয়৷ যদিও পাড়া প্রতিবেশীরা তা প্রতিহত করেন৷ অভিযোগ, কাকা আবদুলের লোকজন এরই মাঝে আচমকাই এলাকায় বোমাবাজি করতে শুরু করে৷ বেশ কয়েকজন বোমার ঘায়ে জখমও হন৷ স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন প্রত্যেকেই৷
[‘২০১৯-এ মানুষ থাপ্পড় মারবে তৃণমূলকে’, হাই কোর্টের রায়ে মন্তব্য দিলীপের]
ইতিমধ্যেই এই বোমাবাজির খবর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানারপাড়া থানার কাছে পৌঁছায়৷ তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে আসে৷ কাকা এবং ভাইপোর বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা৷ কিন্তু কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ কারণ, ঘটনার পর থেকে বাড়িছাড়া দু’পক্ষই৷ পুলিশসূত্রে খবর, ঘটনাস্থল থেকে বেশ কিছু পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে৷ আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ নতুন করে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ