বাবুল হক, মালদহ: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের৷ মালদহের বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দৌলতপুর থেকে তার দেহ উদ্ধার করা হয়৷ স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতেই মৃত্যু হয়েছে ওই গরু পাচারকারীর৷ এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত গোটা এলাকা৷ যদিও বিএসএফের তরফে এ অভিযোগের পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
[সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর]
ক্রমশই নিম্নমুখী উত্তরের জেলা মালদহের তাপমাত্রার পারদ৷ বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা৷ ভোরে দৃশ্যমানতা প্রায় ছিল না বললেই চলে৷ অভিযোগ, এমন পরিস্থিতিতে মালদহের বৈষ্ণবনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়েই গরু পাচার করছিল একদল দুষ্কৃতী৷ তা নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর ১৮০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। গরু পাচারে বাধা দেওয়ার চেষ্টা করেন জওয়ানরা৷ পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়৷ দু’পক্ষের সংঘর্ষ এতটাই বিশালাকার নেয় যে পরিস্থিতি সামাল দিতে গুলিও চালাতে হয় বিএসএফকে৷ যদিও কুয়াশাচ্ছন্ন ভোরের সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ এদিকে, অন্যান্য দিনের মতো এদিনও সকালে সীমান্ত এলাকায় বিভিন্ন কাজে যান স্থানীয়রা৷ সেই সময় সীমান্ত লাগোয়া এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা৷ বছর কুড়ির গুলিবিদ্ধ ওই যুবকের নাম নইম শেখ৷ বৈষ্ণবনগর থানার শোভাপুরের পারদেওনাপুরের বাসিন্দা সে৷ স্থানীয়দের দাবি, এদিন ভোরে গরু পাচারকারী এবং বিএসএফ জওয়ানের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে নইম৷ যদিও বিএসএফের তরফে এ অভিযোগের পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
[বামেদের বাইক ব়্যালিতে ধুন্ধুমার, দুর্গাপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সমর্থকদের]
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ পুলিশ নইমের দেহ উদ্ধার করে৷ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে তার দেহ৷ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গরু, তার কাটার জন্য প্রয়োজনীয় বড় কাঁচি এবং হাঁসুয়া বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!