ফুঁসছে গঙ্গা-মহানন্দা, নিম্নচাপের জেরে এবার দক্ষিণে দুর্যোগের মেঘ

উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, আশ্বাস আবহাওয়া দপ্তরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০৭:০২

options
link
ফুঁসছে গঙ্গা-মহানন্দা, নিম্নচাপের জেরে এবার দক্ষিণে দুর্যোগের মেঘ

সঞ্জীব মণ্ডল:  জলে ভাসছে উত্তরবঙ্গ। তবে তারই মধ্যে কিছুটা হলেও খুশির খবর উত্তরের জন্য। কমতে পারে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা পশ্চিমাঞ্চলে সরে যাওয়ায় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তরে। যদিও, বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা সরে আসায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

20915789_1384369965011275_436805895_n

Advertisement

[মিষ্টির আড়ালে অস্ত্রের ভাণ্ডার, নেপথ্যে মুঙ্গের যোগ]

Advertisement

এদিকে, উত্তর দিনাজপুরে ইটাহারের কেউটালে জলের তোড়ে ভেসে গেল ৬ বছরের শিশু। বৃহস্পতিবার সন্ধে নাগাদ নাগর নদীর জলের তোড়ে ভেসে যায় শিশুটি। পরে তার দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে জেলায় ১১জনের মৃ্ত্যু হল। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর সামগ্রিক ভাবে বন্যা পরিস্থিতির উন্নতি। তবে বন্ধ ট্রেন চলাচল। ঘুরপথে বাস চলাচল শুরু হয়েছে। কলকাতা-শিলিগুড়ি বাস পরিষেবা চালু হলেও, বালুরঘাট-রায়গঞ্জে বাস পরিষেবা বন্ধ। ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে রয়েছে পানীয় জল, ত্রাণ নিয়ে সমস্যা। রয়েছে শিশু খাদ্যের সমস্যাও। এই জেলায় মৃত্যু হয়েছে মোট ১৪ জনের।

20916781_1384369561677982_1624050185_n

[‘বাঁধা শ্রমিক’ হিসেবে কাজ করতে নারাজ, নাক কাটা হল মহিলার]

মালদহে বাড়ছে মহানন্দার জল। তবে ফুলহার, গঙ্গার পরিস্থিতি স্থিতিশীল। চাঁচল,হরিশ্চন্দ্রপুরে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। পুর্নভবার জলে নতুন করে প্লাবিত বামনগোলা। ৮১ নম্বর জাতীয় সড়ক জলের তলায়। ইংরেজবাজার ও ওল্ড মালদার ২১টি ওয়ার্ড জলমগ্ন। ৮ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এদিকে, মালদহের পর থেকে অন্যান্য জেলা ও উত্তরপূর্ব ভারতে ঢোকার রাস্তা প্রায় বন্ধ। ট্রেন বন্ধে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। বিহারের রেলসেতু ভেঙে যাওয়ায় ২০ অাগস্ট পর্যন্ত মালদহের পর কোনও ট্রেন যাবে না বলে সমস্ত ডিভিশনকে নির্দেশ দিয়েছে রেল।

20915832_1384370141677924_188392329_n

[নিত্যযাত্রীদের সুবিধার জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের]

রায়গঞ্জ ঢোকার পঁচিশ কিলোমিটার আগেই থেমে গিয়েছে যোগাযোগ। মালদহ ডিপোয় ফিরিয়ে আনা হয় ৩ বাস। জলের জেরে মাঝরাস্তাতেই বিকল হয়ে পড়ে অন্য ২ বাস। মালদহ থেকে রায়গঞ্জ পর্যন্ত যোগাযোগ না থাকলেও, ইটাহার পর্যন্ত বাস চালানো হচ্ছে।বামনগোলায় পুনর্ভবা নদীর জলে ডুবে গিয়েছে মালদহ-নালাগোলা রাজ্য সড়ক ৷ ফলে, মালদহ ও দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ বন্ধ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.