চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: ২৮ ঘণ্টা পার। এখনও মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে জারি জোর তল্লাশি। মোবাইলের খোঁজে পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার ছ’টি ব্যাগ। খোঁজ মেলেনি মোবাইলের। তবে কি পুকুরেই লুকিয়ে যাবতীয় রহস্য? ক্রমশ জোরাল হচ্ছে সেই জল্পনা। আরও তথ্যের খোঁজে চলছে পুকুর ছেঁচে জল সরানোর কাজ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ককে।
তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে পানাপুকুর থেকে ৬টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই ব্যাগে রয়েছে নিয়োগ এবং জমিজমা সংক্রান্ত একাধিক নথিপত্র। ব্যাগগুলি খুব বেশি পুরনো নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। কী কারণে নথিপত্র ভরা ব্যাগ পানাপুকুরে ফেলে রেখেছিলেন বিধায়ক, তা ভাবাচ্ছে সিবিআইকে।
[আরও পড়ুন: নিজেকেই ধ্বংস করছিল শরীর! কিশোরীকে বাঁচালেন বাঙুরের চিকিৎসক]
শুক্রবার সন্ধেয় সিবিআই তল্লাশি চলাকালীন পানাপুকুরে নিজের মোবাইল ছুঁড়ে ফেলে দেন বিধায়ক। তারপরই বাড়ির পিছনে থাকা পুকুরটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে পড়ে। এবং পুকুরের সমস্ত জল ছেঁচে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়। ইতিমধ্যেই পুকুরের প্রায় ৭০ শতাংশ জল অন্যত্র সরানো হয়েছে। পুকুরে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৬টি ব্যাগ পান।
এখনও ওই পুকুরে চলছে জোর তল্লাশি।
[আরও পড়ুন: বিচারপতিকে লেখা কুন্তলের চিঠি মামলা: অভিষেককে জেরার বিরোধিতায় দাখিল ক্যাভিয়েট]
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, স্বেচ্ছায় ছাড়লেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদ
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!