Election commission

লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে, ফের রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল

লোকসভা ভোট কি এগিয়ে আসছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১৫:২৯

options
link
লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে, ফের রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের দল
৫ রাজ্যে আজ ভোটের ফল প্রকাশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি। আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মুখেও একই ‘আশঙ্কা’র কথা শোনা গিয়েছে। সেই জল্পনার মধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। রবিবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

Advertisement

কমিশন সূত্রের খবর, রবিবার রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের দুজন ডেপুটি নির্বাচন কমিশনার। নীতেশ ভ্যাস এবং ধর্মেন্দ্র শর্মা। ভোটার তালিকায় নাম সংযুক্তিকরণ ও পরিমার্জন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন ওই দুই সদস্য। আগামী সোমবার সকাল থেকে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকেরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দু’মলাটে উন্নয়নগাথা, বাংলার সাফল্যের খতিয়ান এবার পুস্তিকায়]

ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের সব জেলার জেলাশাসককে। উল্লেখ্য গত জুলাই মাসেই রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইতিমধ্যেই রাজ্যের ইভিএম পরীক্ষার কাজ শুরু করে দিয়েছে কমিশন। সেই প্রক্রিয়া চলবে ৭ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে পরীক্ষা চলছে ভিভিপ্যাটের। সবকিছু নিয়েই জেলাশাসকদের সঙ্গে আলোচনা করবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বাসহীন বিশ্বে’ বিশ্বাস ফেরানোর বার্তা, জি-২০ মঞ্চে ভারসাম্যের খেলায় মোদি]

তবে কমিশন সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের এই সফর একেবারেই রুটিন মেনে হচ্ছে। এর সঙ্গে ভোট এগিয়ে আসার জল্পনার কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ১৬ মে। তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সুতরাং হাতে আর বেশি সময়ও নেই। তাই এখন থেকেই প্রস্তুতিতে নামছে কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.