আর মাত্র কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নাকি ভোট মিটলে বেরবে মাধ্যমিকের ফল (Madhyamik Result)? তা নিয়ে ইতিমধ্যে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার বীরভূম সফরে গিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হতে পারে, তার আভাস দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানান, প্রতি বছরই মোটামুটি ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়। এবারও তাই হবে।
তিনি জানান, প্রতি বছরই মোটামুটি ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়। এবারও তাই হবে। তবে মাধ্যমিকের ফলপ্রকাশের (Madhyamik Result) পাকাপাকি দিনক্ষণ পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে বলেও জানান। শনিবার ভূগোল পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয়, দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন রামানুজবাবু। স্কুলের পরিকাঠামো-সহ অন্যান্য ব্যবস্থাপনা দেখে তিনি রীতিমতো মুগ্ধ। গত বছরও এই স্কুল পরিদর্শনে আসেন। এক বছরের মধ্যে স্কুলের যেভাবে বদল ঘটেছে তাতে অত্যন্ত খুশি। তাঁর আশা, এই স্কুলটি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ২ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করেই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়তে পড়ুয়াদের ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেওয়া হয়। এবার মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। তার মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। বাকি ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী মাত্র একজন। গোটা রাজ্যে মোট ২ হাজার ৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। প্রতিবারের মতো এবারও প্রশ্নফাঁস রুখতে আরও কড়া নিয়মকানুন জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালেকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ট্যাবলেটের মতো গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। শনিবার পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব