সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরপিএফ জওয়ানের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন ডিএমই (ডিজেল)৷ এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল খগড়পুর স্টেশনের সিসিটিভি-তে৷
শুক্রবার রাতে খগড়পুর স্টেশনে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ঢোকার আগের মুহূর্তের ঘটনা৷ রেলের ডিএমই (ডিজেল) তাঁর গাড়ি স্টেশন চত্বরে রেখে দিয়েছিলেন৷ এক আরপিএফ জওয়ান তাঁকে গাড়িটি সরিয়ে রাখতে বলেন৷ কিন্তু রাজি হননি ডিএমই৷ এরপরই দু’জনের মধ্যে বচসা বাধে৷ তারপরই স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই আরপিএফ-এর উপর রীতিমতো চড়াও হয়ে তাঁর জামার কলার ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন৷ জওয়ানের সঙ্গে এমন অভব্য আচরণ স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে৷ গোটা ঘটনার তদন্তের নেমেছে খড়গপুর রেল কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
নেই মনের মানুষ? ‘প্রেমহীন’ পুজোয় এভাবেই করুন আনন্দ
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম