Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Durga Puja 2026

নেই মনের মানুষ? ‘প্রেমহীন’ পুজোয় এভাবেই করুন আনন্দ

এবারও মনের দরজায় কেউ কড়া নাড়তে পারেননি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:২৯

options
link
নেই মনের মানুষ? ‘প্রেমহীন’ পুজোয় এভাবেই করুন আনন্দ zoom
ফাইল ছবি
Advertisement

প-এ পুজো আর প-এ প্রেম। অষ্টমীর শাড়ি আর পাঞ্জাবির চোখাচোখি। মনছোঁয়া হালকা হাসি। কিংবা একসঙ্গে রাত জেগে ঠাকুর দেখা। দু’জনে যেন একে অপরকে ছাড়া চলতেই পারে না। আর সেই পুজোর সময়েই কি আপনি ‘প্রেমহীন’? এবারও মনের দরজায় কেউ কড়া নাড়তে পারেননি? মনের মানুষ নেই বলে মনখারাপ? বছরকার পাঁচটা দিনে আর হতাশ হবেন না। তার চেয়ে বরং নিজেকে ভালোবাসে ‘প্রেমহীন’ পুজো কাটান দ্বিগুণ আনন্দে। কীভাবে পুজো কাটাবেন, তার নীল নকশা তৈরি করুন আজই।

হাতে স্মার্টফোন থাকলেই এখন কেনাকাটি করা সম্ভব। এক ক্লিকেই পছন্দসই পোশাক কেনা যায়। অবশ্য চাইলে অফলাইনেও কেনাকাটি করতে চান। অনলাইন কিংবা বাজারে ঘুরেফিরে পুজোর কেনাকাটি সেরে ফেলুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Kolkata's local seller faces trouble for online shoppingমনের মানুষ নেই বলে পুজোর আগে ত্বক ও চুলের যত্নে কোনও খামতি রাখবেন না। ব্যস্ততা সামলে সময় করে যান বিউটি পার্লারে। নিজেকে সাজিয়ে তুলুন।

ঘর সাজালেও অনেকের মন ভালো থাকে। তাই পুজোর আগে নিজেকে সাজানোর পাশাপাশি ঘরও সাজিয়ে তুলুন। কিনতে পারেন নতুন চাদর, পর্দা। নতুন ধরনের আলো কিনেও সাজাতে পারেন ঘর।

decorসারাবছর অফিস, ডেডলাইনের ব্যস্ততায় এখন আর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না। পুজোয় ছুটির কটাদিন অন্যান্য সম্পর্কগুলিকে ঝালিয়ে নিন। আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারেন। তাঁদের নিজের বাড়িতে ডেকে নিতে পারেন। কিংবা কাছেপিঠে কোনও রেস্তরাঁ, কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। একসঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করলেও মন্দ হবে না।
Restaurant আপনি ঘরকুনো? তবে আপনার নিশ্চিন্তের নীড়েই কাটান পুজোর কটাদিন। ঘরে বসে ভালো ভালো ছবি কিংবা ওয়েব সিরিজ দেখতে পারেন।

Movieপুজো মানেই দেদার খাওয়াদাওয়া। ডায়েটের কথা ভুলে ভালো খাবার খান। পেটের তৃপ্তি আনবে মানসিক শান্তি। তাতে মন ভালো থাকবে।

Foodপুজোর কটাদিনের ছুটিতে কোথাও একা একা ঘুরেও আসতে পারেন। তা সে পাহাড় হতে পারে কিংবা সমুদ্র। তবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে হবে আজই। আর বেশি দেরি করলে টিকিট কিংবা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।

Long-Tour-Travel

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.