সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৈশকালীন কারফিউ (Night Curfew) নিয়ে কড়া হচ্ছে রাজ্য সরকার। রাত ৯টা পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ। সেই নিয়ম কেউ ভাঙলে কড়া পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসনকে। প্রয়োজনে মোটা টাকার জরিমানা করতে হবে। শনিবার এই মর্মে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন।
করোনা (Corona Virus)) সংক্রমণে লাগাম পরাতে রাজ্যজুড়ে কোভিডবিধি কার্যকর করা হয়েছে। সেই বিধি অনুযায়ী, রাত ৯টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জরুরি কাজছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ। তবু রাজ্যের বিভিন্নপ্রান্তে এই নিয়ম ভাঙার অভিযোগ উঠছে। এবার সেই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। বলা হয়েছে, রাত্রিকালীন কারফিউ মানা হচ্ছে কি না, তা দেখতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। কেউ এই নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন জেলাশাসক। প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে।
[আরও পড়ুন: মহিলাকে ‘ধর্ষণের পর খুনের চেষ্টা’! পথ অবরোধ-পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে উত্তপ্ত মহেশতলা]
শনিবার জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক ছিল। সেখানেই সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকানো নিয়ে আলোচনা হয়। সেখানেই সর্বত্র নিয়ম মেনে দোকান, বাজার খোলা হচ্ছে কি না, নির্দিষ্ট সময়ের বাইরে কেউ দোকান খুলে রাখছেন কি না, সে সব দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, খেয়াল রাখতে হবে সবর্ত্র রাজ্য সরকারের ঠিক করে দেওয়া গাইডলাইন যথাযথ ভাবে মেনে চলা হচ্ছে কি না। পাশাপাশি, সাধারণ মানুষকে সতর্ক করতে হবে বলেও প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এই কাজে বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে লাগাতে হবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব।
[আরও পড়ুন: হিজবুল মুজাহিদিনের নামে হুমকি চিঠি ও ভিডিও! রায়গঞ্জে তীব্র চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ