রেজিনগরে শিশু মৃত্যুর ঘটনায় নাম জড়াল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। রবিবার রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রচার চলাকালীন প্রচার গাড়ি থেকে নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পড়ে গিয়ে জখম হয় এক শিশু। মঙ্গলবার কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:
ওই শিশুর নাম জাসমিনা খাতুন(৬)। পরিবারের অভিযোগ, নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মাটিতে পড়ে জখম হয় সে। জখম অবস্থায় প্রথমে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে জাসমিনাকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এনআরএস-এ চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যু হয় তার।
মৃতের আত্মীয় ইউসুফ শেখ বলেন, “গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার চলছিল, গ্রামে বিভিন্ন বাজনার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল শিশু, গাড়ি থেকে ছোড়া চকলেট কুড়াতে গিয়ে মাথায় আঘাত লাগে, এরপর বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচাতে পারিনি। আজ সকালে মৃত্যু হয়েছে।”
এই বিষয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ বলেন,”শিশুদের জন্যই চকলেট ছোড়া হয়েছিল। তবে ঘটনাটি কী ঘটেছে তা আমাদের সত্যিই জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।” বিজেপি প্রার্থী শাখারভ সরকার জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতাদের শিশুটিকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত ছিল। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী