নর্দমা বুজিয়ে ব্যাঙের ছাতায় মতো অবৈধ নির্মাণ! বৃষ্টি নামতেই ঘনিয়ে এল বিপদ। জমা জলে পড়ে হাবুডুবু খেতে খেতে তলিয়ে গেল চার বছরের শিশু। মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারের (Alipurduar) ভার্নাবাড়ি চা বাগান এলাকার। প্রতিবাদে জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ ক্ষিপ্ত বাসিন্দাদের। শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন:
অভিযোগ, হাসিমারা চৌপথির সংলগ্ন এলাকা নর্দমা দখল করে ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ বাড়ি গজিয়ে উঠেছে। আর এই অবৈধ নির্মাণে রয়েছে সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িও। ফলে নর্দমার জল যেতে না পারায়, সেই জল পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে ঢুকে জলমগ্ন হয়ে পড়ে।
শুক্রবার সকালে শিশুটি পরিবারের সাথে এক আত্মীয়কে ছাড়তে সড়কে আসেন। এরপর ফেরার পথে জমা জলে তলিয়ে যায় সে। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ক্ষুদ্ধ জনতা তৃণমূল প্রধান বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, “১৫ বছর ধরে তৃণমূল জমানায় নর্দমা বুজিয়ে অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। বর্ষার সময় বেশি বৃষ্টি হলে কোমর সমান জল যায়। বাড়ি ঘর ছেড়ে পালাতে হয় আমাদের। আজ এই জমা জলে একটা শিশুর প্রাণ গেল।”
দিকে দিকে দুর্নীতির অন্ত নেই। নতুন সরকারের আমলে শহর থেকে জেলায় অবৈধ নির্মাণে চলছে বুলডোজার। আলিপুরদুয়ারের অবৈধ নির্মাণের জেরে বলি হল খুদে। সরকারের কাছে বিচারের আর্তি বাসিন্দাদের। এখন দেখার, চা বাগানে জমা জলের সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেয় প্রশাসন।
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত