Patashpur

পরিবারের অলক্ষ্যে বেরিয়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু শিশুর! পরিবারের পাশে রাষ্ট্রমন্ত্রী

প্রবল বৃষ্টিতে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একাধিক জায়গা। সেই জমা জলে ডুবে মৃত্যু হল এক শিশুর! বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওই দেহ মিলেছে।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ২০:০৬

options
link
পরিবারের অলক্ষ্যে বেরিয়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু শিশুর! পরিবারের পাশে রাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী, বিজেপি নেতৃত্বের সামনে শোকে ভেঙে পড়েছে পরিবার। নিজস্ব চিত্র

প্রবল বৃষ্টিতে প্লাবিত পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একাধিক জায়গা। সেই জমা জলে ডুবে মৃত্যু হল এক শিশুর! বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওই দেহ মিলেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ভগবানপুরের বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি।

Advertisement

নিম্নচাপের ভারী বৃষ্টি দিন কয়েক আগে দেখা গিয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়েছে। আরামবাগ-সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা বন্যা কবলিত। পটাশপুরের একাধিক জায়গাও জলে ডুবে। এবার ওই এলাকাতেই ঘটল মর্মান্তিক ঘটনা। বন্যার জলে ডুবে মৃত্যু হল চার বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া পটাশপুর ১ নম্বর ব্লকের মকরামপুরের গাবডাঙর গ্রামে।

Advertisement

টানা বৃষ্টিতে ওই এলাকার একাধিক গ্রাম জলমগ্ন। বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হলেও ওই ব্লকের বেশ কিছু গ্রাম এখনও জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার শিশুটি এদিন পরিবারের সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেশ কিছু সময় পরে শিশুটির খোঁজ শুরু হয়। পরিবারের লোকজন, প্রতিবেশীরা এলাকায় রীতিমতো খানাতল্লাশি চালায়। বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি জলমগ্ন সাঁকোর মধ্যে ওই শিশুর দেহ মেলে। জলে ডুবে থাকা সাঁকোর মধ্যে ওই শিশুটির মাথা আটকেছিল। প্রাথমিক অনুমান, জলে পড়ে তলিয়ে যায় ওই শিশু। বাঁশের ওই সাঁকোতে আটকে যায় সে! মৃতদেহ উদ্ধার হতেই কান্নার রোল ওঠে বাড়িতে।

Advertisement

আজ, সোমবার ওই বাড়িতে যান ভগবানপুরের বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। সমব্যথী হয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.