বাবুল হক, মালদহ: খেলাকে কেন্দ্র করে পুরনো অশান্তির জের। একাদশীর সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের চাঁচল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জখম হয়েছেন তিনজন।
ঘটনার সূত্রপাত মহালয়ার দিনে। ওই দিন চাঁচলের কলিগ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, ওই খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বেঁধেছিল। তার মধ্যে একটি ছিল পঞ্চায়েত প্রধান রেজাউল খানের গোষ্ঠী। দুই দলের অশান্তি হাতাহাতির পর্যায়েও পৌঁছয়। তবে তা মিটেও যায়। এর পর প্রধানের গোষ্ঠীর তরফে বিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অষ্টমীর রাতেও তুমুল অশান্তি হয় এলাকায়। অভিযুক্তদের দোকান পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে নবমীতে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।
[আরও পড়ুন: ‘দৃশ্যম’ ছবিই অনুপ্রেরণা! অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন, স্বীকারোক্তি দাদার]
সেই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মালদহের চাঁচলের কলিগ্রাম। অভিযোগ, রেজাউল খানের ভাইকে মারধর করে কংগ্রেসের সদস্যরা। এর পরই তৃণমূল ও কংগ্রেসের অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। আয়ত্তে আনে পরিস্থিত। তবে ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।
[আরও পড়ুন: দশমীতে ঘট বিসর্জনের পরই দেখা দেন ‘একদিনের রাজা-রানী’, প্রণাম সেরে বিজয়ায় মাতেন ঝালদাবাসী]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর