ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত: তাঁর সঙ্গে সম্পর্কে ইতি৷ প্রাক্তন প্রেমিকের মনের মানুষ এখন অন্য একজন৷ ত্রিকোণ প্রেম ডেকে আনল বিপদ৷ উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে, তার প্রেমিকের প্রাক্তন বান্ধবী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় আক্রান্ত তরুণী ভরতি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসককে অপসারণের দাবিতে উত্তপ্ত চা-বাগান]
অভিযুক্ত অঙ্কিতা কুণ্ডুর বাড়ি হাবড়ায় সুভাষপল্লিতে৷ স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেম ছিল তাঁর৷ কিন্তু, সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়৷ ওই যুবক এখন আবার হাবড়ারই রবীন্দ্রসরণির বাসিন্দা বর্ষা মাহাতোর সঙ্গে প্রেম করছেন৷ বর্ষা দ্বাদশ শ্রেণির ছাত্রী৷ প্রাক্তন প্রেমিকের এই আচরণ মেনে নিয়ে পারেননি অঙ্কিতা৷ জানা গিয়েছে, বুধবার রাতে বর্ষার সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গিয়েছিলেন অঙ্কিতা৷ দু’জনে যখন কথা বলছিলেন, তখনই বর্ষাকে ফোন করেন তার প্রেমিক৷ আর তাতেই মেজাজ হারান অঙ্কিতা৷ বর্ষাকে দা দিয়ে কোপাতে শুরু করেন বলে অভিযোগ৷ ধারালো অস্ত্র কোপে গুরুতর আহত হয়েছে বর্ষা৷ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি সে৷ এদিকে, অভিযুক্ত অঙ্কিতা কুণ্ডুকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই বর্ষা মাহাতোর উপর হামলা চালিয়েছেন অঙ্কিতা কুণ্ড৷ এর আগেও হাবড়ার অশোকনগরে ত্রিকোণ প্রেমের কারণে খুন হয়েছিলেন এক যুবক৷ ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
[মূষিক বাহিনীর দাপটে কাঁপছে পুলিশ, পালানোর পথ খুঁজছেন উর্দিধারীরা ]
সর্বশেষ খবর
-
মায়েরা সব পারেন! ৩ মাসের সন্তান কোলেই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর, ভিডিওয় মুগ্ধ দুনিয়া
-
প্রচুর রিসার্চ, তারপর রিহার্সাল করে খুন! হবু স্বামী কেতনকে হত্যা করতে নীল নকশা সিয়ার
-
জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে
-
বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির
-
আসছে শিবের প্রিয় শ্রাবণ মাস, ভোলেবাবাকে তুষ্ট করতে অবশ্যই মেনে চলুন এই ৭ নিয়ম