Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
TMC

বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির

ক্ষমতায় থাকার সময় এক বৃদ্ধ দম্পতির বাড়ির একটি ঘর দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদলের পর সেই ঘর তৃণমূলের থেকে দখলমুক্ত করল বিজেপি। শুধু তাই নয়, বৈধ ভাড়ার চুক্তি করে ওই ঘর এবার বিজেপি নিল। সেখানেই করা হয়েছে দলীয় কার্যালয়।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৩:৩০

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৩:৩০

options
link
বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির zoom
দখলমুক্ত হওয়ার পরে ওই ঘরের তালা খুলছেন বৃদ্ধা। নিজস্ব চিত্র
Advertisement

ক্ষমতায় থাকার সময় এক বৃদ্ধ দম্পতির বাড়ির একটি ঘর দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদলের পর সেই ঘর তৃণমূলের থেকে দখলমুক্ত করল বিজেপি। শুধু তাই নয়, বৈধ ভাড়ার চুক্তি করে ওই ঘর এবার বিজেপি নিল। সেখানেই করা হয়েছে দলীয় কার্যালয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। ওই বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, “বিজেপি এসে ঘর দখলমুক্ত করল। একই সঙ্গে বিজেপি নেতৃত্ব আমাদের ঘর ভাড়া দেবে বলে চুক্তি করেছে। আমরা আনন্দিত।”

বেলুড় স্টেশন রোডে বৃদ্ধ মিত্র দম্পতির বাড়ি। ওই বাড়িরই একটি ঘর তৃণমূল কংগ্রেস নিয়েছিল। ভাড়া দেওয়া তো দূরস্থ, ওই বৃদ্ধ দম্পতিকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ। এভাবেই বহু বছর ধরে চলছিল। ভাড়া চাইতে গেলে, শারীরিক ও মানসিক নির্যাতনও দু’জনের উপর চলত বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভয়ে মুখবন্ধ করে ছিলেন বৃদ্ধ সুভাষ মিত্র। তাঁকে ধাক্কা মেরে তৃণমূলের লোকজন ফেলে দিয়েছিল বলেও অভিযোগ।

Advertisement

পালাবদলের পরে ওই কার্যালয় বন্ধই ছিল। তৃণমূলের লোকজন ওই ঘর খুলছিল না। এবার সেই ঘর দখলমুক্ত করে সেখানেই পার্টি অফিস তৈরি করল বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ওই বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই ঘরটি বছরের পর বছর দখল করে রেখেছিলে। প্রতিবাদ করতে গেলে বৃদ্ধ দম্পতিকে মারধরও করেছিল। কিন্তু তাঁরা এবার ভাড়া দিয়ে ওই ঘরে দলীয় কার্যালয় করছেন।

এই প্রসঙ্গে বিজেপির বালি ১ নম্বর মণ্ডলের যুবনেতা দীপক যাদব বলেন, ‘‘ঘরটির মালিকের সঙ্গে বৈধ ভাড়ার চুক্তি করেই আমরা অফিস করেছি। ঘরটি বালির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার ওরফে নান্টু দীর্ঘদিন বেআইনিভাবে দখল করে পার্টি অফিস চালাতেন। বাড়ির মালিককে ভাড়া দেওয়া তো দূরের কথা, উল্টে জোর করে দখল করে রেখেছিলেন। এবার আমরা ঘরটি দখলমুক্ত করলাম। বৃদ্ধ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দিয়েছি।’’

দীপকের কথায়, ‘‘মালিকের সঙ্গে ভাড়ার চুক্তি করে এখানে আমরা দলীয় কার্যালয় তৈরি করলাম।’’ দীপক যাদবের নেতৃত্বে বিজেপি কর্মীরা বেলুড় স্টেশন রোডের ওই ঘরে যান। বৃদ্ধ দম্পতির বক্তব্য, ‘‘তৃণমূল জোর করে আমাদের ঘর দখল রেখেছিল। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধরও করত। অবশেষে বিজেপি এসে ঘর দখলমুক্ত করায় আমরা খুশি। একই সঙ্গে বিজেপি নেতৃত্ব আমাদের ঘর ভাড়া দেবে বলে চুক্তি করেছে। ফলে আমরা আনন্দিত।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.