হাওড়ায় আরও দু’টি নতুন থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

চাপ কমছে উলুবেড়িয়া থানার উপর থেকে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৮, ১৮:৩৬

options
link
হাওড়ায় আরও দু’টি নতুন থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: সবার জন্য আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ, শুক্রবার রাজাপুর ও নারায়ণপুরে দু’টি থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়া সাতটি থানার নতুন বাড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

উলুবেড়িয়া থানার ৭২.২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠল নতুন রাজাপুর থানা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রিমোটের মাধ্যমে উলুবেড়িয়া-আমতা রোড সংলগ্ন রাজাপুরের এই নতুন থানাটি উদ্বোধন করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একমাস আগে হাওড়ার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন উলুবেড়িয়া থানার উপর থেকে চাপ কমানোর উদ্দেশ্যে রাজাপুরে একটি নতুন থানা তৈরি করা হবে। এই ঘোষণার এক মাসের মধ্যেই সেই থানাটি এলাকার সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হল। হাওড়া গ্রামীণ এলাকায় উলুবেড়িয়া ছাড়াও বেশ কয়েকটি বড় থানা রয়েছে, যার মধ্যে বাগনান, উদয়নারায়ণপুর, ডোমজুড়, জগৎবল্লভপুর, শ্যামপুর ও সাঁকরাইল উল্লেখযোগ্য৷

Advertisement

[জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা অরূপের, রাজনৈতিক মহলে তুঙ্গে বিতর্ক]

ধীরে ধীরে এই ধরনের বড় থানাগুলিকেও ভেঙে পৃথক থানা করা হবে বলে পুলিশ সুপার গৌরব শর্মা জানান৷ হাওড়া গ্রামীণ এলাকায় এতদিন একটি মহিলা থানা সহ মোট ১২টি থানা ছিল৷ রাজাপুর থানাটি নিয়ে এখন গ্রামীণ জেলা এলাকায় থানার সংখ্যা দাঁড়াল ১৩টি৷ এই নতুন থানাটি উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র, উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতি ও আটটি গ্রাম গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হল বলে জানান পুলিশ সুপার গৌরব শর্মা। ৬ নম্বর জাতীয় সড়কের ৮ কিলোমিটার এলাকাকে এই থানার অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালাত উলুবেড়িয়া থানার পুলিশ। এবার সেই দায়িত্ব ভাগাভাগি হয়ে যাওয়ায় জাতীয় সড়কের উপর নজরদারি চলানো আরও সহজ হবে এবং অপরাধমূলক কাজ আরও কমবে বলে মনে করা হচ্ছে। এই থানার প্রথম অফিসার ইন-চার্জ হলেন অজয় সিং। তাঁকে নিয়ে মোট ২৩ জন পুলিশ কর্মী ও ১৫০ জন সিভিক ভলান্টিয়ার থানার দায়িত্বে থাকবেন। যে যে গ্রাম পঞ্চায়েতগুলি এই থানার অন্তর্ভুক্ত হবে সেগুলি হল তেহট্ট-কাঁটাবেড়িয়া-১, তেহট্ট-কাঁটাবেড়িয়া-২, বাণিবন, জোয়ারগোড়ি, তুলসীবেড়িয়া, বাসুদেবপুর, রঘুদেবপুর ও খলিসানি৷ আপাতত একটি বাড়ি ভাড়া নিয়ে এই নতুন থানার কাজকর্ম চলবে, পরে থানাটি অন্যত্র তার নিজের ভবনে ফিরে যাবে বলে জানা গিয়েছে৷ বিধায়ক নির্মল মাজি তাঁর বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা দেবেন বলে ঘোষণা করেন। এদিন একই সঙ্গে আমতা ও জগৎবল্লভপুর থানার নতুন ভবন উদ্বোধন করা হয়৷ শুক্রবার ফিতে কাটার মধ্যে দিয়ে নতুন থানার দ্বারোদ্ঘাটন করেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ, হাওড়ার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ সুপার গৌরব শর্মা, বিধায়ক পুলক রায় ও নির্মল মাজি, বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি প্রমুখ৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.